ফিলিস্তিনিদের উচিত ইসরাইল ত্যাগ করা: লিবারম্যান
-
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রতিরক্ষামন্ত্রী এভিগদোর লিবারম্যান
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রতিরক্ষামন্ত্রী এভিগদোর লিবারম্যান বলেছেন, সকল ফিলিস্তিনিদেরকে ইসরাইলি ভূখণ্ড ছেড়ে চলে যাওয়া উচিত এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীন এলাকায় গিয়ে বসবাস করা উচিত। গতকাল (শনিবার) ইসরাইলের চ্যানেল-২ টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে লিবারম্যান এসব মন্তব্য করেন।
তিনি বলেন, ফিলিস্তিনিদেরকে ইসরাইলের শহর এবং এলাকা থেকে চলে যেতে বাধ্য করা উচিত এবং তাদেরকে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কর্তৃত্বধীন অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে গিয়ে বসবাস করা উচিত।
প্রেসিডেন্ট আব্বাসের ডাক নাম ব্যবহার করে তিরস্কার সুরে তিনি বলেন, 'সম্মানিত ফিলিস্তিনিগণ, আপনাদের উচিত আবু মাজেনের কাছে চলে যাওয়া। এতে আপনারা ফিলিস্তিন কর্তৃপক্ষের নাগরিক হবেন। তিনি আপনাদেরকে বেকার ভাতা, স্বাস্থ্য এবং মার্তৃত্বকালীন সুবিধাসহ আরো অনেক সুবিধা দেবেন।'
এর আগে ২০১৪ সালে একই ধরনের মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছিলেন লিবারম্যান। তখন তিনি বলেছিলেন, ইসরাইলি ভূখণ্ড ছেড়ে চলে যেতে প্রয়োজনে ফিলিস্তিনিদেরকে অর্থনৈতিক সুবিধা দেয়া উচিত। ফিলিস্তিনিরা যদি এ ধরনের প্রস্তাব গ্রহণ করে তবে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম আল-কুদসের ওপর থেকে তেলআবিব তার দখলদারিত্ব প্রত্যাহার করে নেবেন কিনা সেই ব্যাপারে অবশ্য ইসরাইলি কর্মকর্তারা কোনো নিশ্চয়তা দেন নি। অথচ পশ্চিম তীরকে অধিগ্রহণ করার পরিকল্পণার কথা ইসরাইলি কর্মকর্তারা বারবার বলে আসছেন।#
পার্সডুটে/বাবুল আখতার/১২