অস্ত্র শিল্পে সহযোগিতা করবে বাহরাইন ও তুরস্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i32905-অস্ত্র_শিল্পে_সহযোগিতা_করবে_বাহরাইন_ও_তুরস্ক
অস্ত্র শিল্পে সহযোগিতা করার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে তুরস্ক ও বাহরাইন। পারস্য উপসাগরীয় দেশগুলো সফরের প্রথমে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বাহরাইন পৌঁছানোর পর রাজধানী মানামায় হামাদ বিন ঈসা আলে খলিফা সরকারের সঙ্গে এ বিষয়ে সমঝোতা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৩, ২০১৭ ১৫:১৪ Asia/Dhaka
  • এরদোগান ও ঈসা আলে খলিফা (ডানে)
    এরদোগান ও ঈসা আলে খলিফা (ডানে)

অস্ত্র শিল্পে সহযোগিতা করার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে তুরস্ক ও বাহরাইন। পারস্য উপসাগরীয় দেশগুলো সফরের প্রথমে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বাহরাইন পৌঁছানোর পর রাজধানী মানামায় হামাদ বিন ঈসা আলে খলিফা সরকারের সঙ্গে এ বিষয়ে সমঝোতা হয়।

গতকাল (রোববার) তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ফিকরি ইসিক এবং বাহরাইনের প্রতিরক্ষামন্ত্রী মুহাম্মাদ বিন আবদুল্লাহ আলে খলিফা সমঝোতা স্মারক বা এমওইউ-তে সই করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান ও  বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আলে খলিফা। এছাড়া, দু দেশ ভিসামুক্ত ভ্রমণসহ আরো কয়েকটি বিষয়ে চুক্তি করেছে। মানামা সফরের সময় তুর্কি প্রেসিডেন্টকে বাহরাইনের রাষ্ট্রীয় পদকে সম্মানিত করা হয়।

বাহরাইন সফরের পর এরদোগান ও তার প্রতিনিধিদল সৌদি আরব এবং কাতার সফর করবে। এসব সফরে আঞ্চলিক রাজনৈতিক, নিরাপত্তা ও অর্থনৈতিক ইস্যুগুলো গুরুত্ব পাবে। ২০১১ সাল থেকে বাহরাইনে সরকার-বিরোধী বিক্ষোভ হচ্ছে। বর্বর পদক্ষেপের মাধ্যমে আলে খলিফা সরকার সে আন্দোলন দমন করে আসছে। এ অবস্থায় তুরস্ক ও বাহরাইনের মধ্যে অস্ত্র শিল্প-খাতে সহযোগিতার ধরণ কী হবে তা পরিষ্কার নয়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/ ১৩