তুরস্কের হামলায় সিরিয়ায় ৬০ বেসামরিক নাগরিক নিহত
-
তুর্কি সেনা (ফাইল ফটো)
তুরস্কের সেনাদের গোলাগুলিতে সিরিয়ায় অন্তত ৬০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সিরিয়ার উত্তরাঞ্চলীয় আল-বাব শহরে গত কয়েকদিনে তুর্কি বাহিনীর হামলায় এসব বেসামরিক নাগরিক নিহত হয়।
ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য দিয়েছে। সংস্থাটি গতকাল (সোমবার) বলেছে, নিহতদের মধ্যে অন্তত ১৩টি শিশু রয়েছে। সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, তুর্কি সেনাদের গোলাগুলিতে আরো বহু মানুষ আহত হয়েছে।
সংস্থাটি জানিয়েছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে তুর্কি সেনা ও সিরিয়ায় তাদের মিত্র গেরিলারা এক হয়ে লড়ছে। দুপক্ষের মধ্যে তুমুল যুদ্ধ হচ্ছে বলে খবর দিচ্ছে সিরিয়ান অবজারভেটরি। তারা বলছে, যদিও তুর্কি সেনারা ও তাদের মিত্ররা আল-বাব শহরের বেশকিছু এলাকা দখল করেছে তবে শহরের গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ এখনো দায়েশের হাতে রয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪