পালমিরার বেশিরভাগ এলাকা থেকে পালিয়েছে দায়েশ
https://parstoday.ir/bn/news/west_asia-i33814-পালমিরার_বেশিরভাগ_এলাকা_থেকে_পালিয়েছে_দায়েশ
সিরিয়ার ঐতিহাসিক পালমিরা শহরের বেশিরভাগ এলাকা মুক্ত করেছে দেশটির সরকারি বাহিনী এবং মিত্র যোদ্ধারা। সিরিয়ার বাহিনীর হামলার মুখে উগ্র দোয়েশ সন্ত্রাসীরা পালিয়ে যেতে বাধ্য হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০২, ২০১৭ ১৪:২৭ Asia/Dhaka
  • পালমিরা শহরে সরকারি সেনাদের টহল (ফাইল ফটো)
    পালমিরা শহরে সরকারি সেনাদের টহল (ফাইল ফটো)

সিরিয়ার ঐতিহাসিক পালমিরা শহরের বেশিরভাগ এলাকা মুক্ত করেছে দেশটির সরকারি বাহিনী এবং মিত্র যোদ্ধারা। সিরিয়ার বাহিনীর হামলার মুখে উগ্র দোয়েশ সন্ত্রাসীরা পালিয়ে যেতে বাধ্য হয়।

ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান জানিয়েছে, আজ (বৃহস্পতিবার) সকালে পালমিরার পূর্বাঞ্চলের আবাসিক এলাকা থেকে দায়েশ সন্ত্রাসীরা চলে যায়। তবে যাওয়ার আগে তারা সারা শহরে মাইন পেতে রেখে গেছে। রামি আবদেল রহমান জানান, পালমিরার পূর্ব এলাকায় এখনো দায়েশের কিছু বোমাবাজ রয়ে গেছে। তিনি জানান, সরকারি সেনারা এখনো শহরের কেন্দ্রস্থলে ঢুকতে পারে নি।

এর আগে, গতকাল সন্ত্রাসীদের সঙ্গে প্রচণ্ড সংঘর্ষের পর সিরিয়ার সেনারা পালমিরার পশ্চিমাংশ ঢুকে পড়ে। সে সময় রাশিয়ার বিমান বাহিনী সিরিয়ার সেনা ও মিত্র যোদ্ধাদেরকে সহায়তা দেয়। ফলে সিরিয়ার সেনারা শহরের একটি ঐতিহাসিক প্রাসাদের নিয়ন্ত্রণ নিতেও সক্ষম হয়। এ নিয়ে দ্বিতীয় দফায় সিরিয়ার সেনারা মুক্ত করতে চলেছে পালমিরা শহর।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২