দেনার দায়ে লিবিয়ায় আটক হলো তুর্কি ট্যাংকার
https://parstoday.ir/bn/news/west_asia-i33824-দেনার_দায়ে_লিবিয়ায়_আটক_হলো_তুর্কি_ট্যাংকার
তুরস্কের পতাকাবাহী একটি ট্যাংকারকে দেনার দায়ে লিবিয়ার বন্দরে আটক করা হয়েছে। ট্যাংকারের অন্তত ১১ জন ক্রুকেও আটক করা হয়। তুর্কি ডিএইচএ সংবাদ সংস্থা আজ (বৃহস্পতিবার) এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০২, ২০১৭ ১৫:১০ Asia/Dhaka
  • দেনার দায়ে লিবিয়ায় আটক হলো তুর্কি ট্যাংকার

তুরস্কের পতাকাবাহী একটি ট্যাংকারকে দেনার দায়ে লিবিয়ার বন্দরে আটক করা হয়েছে। ট্যাংকারের অন্তত ১১ জন ক্রুকেও আটক করা হয়। তুর্কি ডিএইচএ সংবাদ সংস্থা আজ (বৃহস্পতিবার) এ খবর দিয়েছে।

হাসি টেলি নামের ট্যাংকারটি ১১ ফেব্রুয়ারি মাল্টার ভেল্লেট্টা বন্দর থেকে যাত্রা করে এবং ২৪ ফেব্রুয়ারি লিবিয়ার জুওয়ারা বন্দরে পৌঁছায়। প্রচলিত নিয়ম অনুযায়ী ছয়জন সশস্ত্র নিরাপত্তা প্রহরী ট্যাংকারে ওঠে এবং এরপরই তারা ট্যাংকার আটকের কথা জানায়।ট্যাংকারের ক্রুদের মধ্যে ১১ জনকে এ সময় আটক করা হয়। বন্দর থেকে দুই নটিক্যাল মাইল দূরে ট্যাংকারটি আটক রাখা হয়েছে।

আগে তেল কেনা বাবদ ট্যাংকারের মালিকের ৪ লাখ ৩৩ হাজার ডলার লিবিয়ার বন্দরের কাছে বকেয়া রয়েছে। আটককারী ব্যক্তিরা বলেছেন, দেনা মেটানো না হলে ট্যাংকারটি তারা বিক্রি করে দেবেন। এরইমধ্যে দেনা অর্ধেকের বেশি মিটিয়ে দেয়া হয়েছে বলেও খবর পাওয়া গেছে।#  

পার্সটুডে/মূসা রেজা/২