সিরিয়ার যুদ্ধবিমান তুর্কি সীমান্তে নিখোঁজ
https://parstoday.ir/bn/news/west_asia-i33960-সিরিয়ার_যুদ্ধবিমান_তুর্কি_সীমান্তে_নিখোঁজ
সিরিয়ার একটি যুদ্ধবিমান তুরস্ক সীমান্তের কাছে নিখোঁজ হয়েছে। বিমানটি সে সময় নজরদারির টহলে নিয়োজিত ছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৫, ২০১৭ ০০:৫৮ Asia/Dhaka
  • সিরিয়ার মিগ-২৩ বিমান (ফাইল ফটো)
    সিরিয়ার মিগ-২৩ বিমান (ফাইল ফটো)

সিরিয়ার একটি যুদ্ধবিমান তুরস্ক সীমান্তের কাছে নিখোঁজ হয়েছে। বিমানটি সে সময় নজরদারির টহলে নিয়োজিত ছিল।

শনিবার সন্ধ্যার দিকে সিরিয়ার সামরিক বাহিনী ঘোষণা দিয়েছে যে, বিমানটির সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিমানটিকে তারা গোয়েন্দা বিমান হিসেবে উল্লেখ করেছে। অনুসন্ধানী দল এখন পাইলটের অবস্থান শণাক্ত করার চেষ্টা করছে এবং আশা করা হচ্ছে পাইলট নিরাপদে বিমানটি থেকে বের হতে সক্ষম হয়েছেন।

তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম নিশ্চিত করেছেন যে, সিরিয়ার একটি মিগ-২৩ যুদ্ধবিমান তুরস্কের সীমান্তবর্তী হাতেই প্রদেশের সামানদাগ শহরের কাছে বিধ্স্ত হয়েছে। তিনি বলেছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনো পরিষ্কার নয় তবে মনে করা হচ্ছে খারাপ আবহাওয়ার কারণে সেটা বিধ্স্ত হয়ে থাকতে পারে। হাতেই প্রদেশের গভর্নর এরদাল আতা জানিয়েছেন, উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছানোর পর তারা বিমানের ককপিট খালি দেখতে পেয়েছেন।  

ওই এলাকায় সক্রিয় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আহরার আশ-শাম দাবি করেছে, বিমানটি তারা ভূপাতিত করেছে।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫