৩ মসজিদ মুক্ত করল সিরিয় বাহিনী, বিমানবন্দরে হামলা প্রতিহত
-
সিরিয় বাহিনীর ট্যাংক
সিরিয়ার সরকারি সেনারা দেশটির রাজধানী দামেস্কের পূর্বে কাবাউন এলাকার তিনটি মসজিদ মুক্ত করেছে। এসব মসজিদ উগ্র তাকফিরি সন্ত্রাসীরা দখল করে রেখেছিল।
গতকাল (মঙ্গলবার) মুক্ত করা মসজিদ তিনটি হচ্ছে- আল-নোমান, আল-হোসেইন এবং আল-কাসেম মসজিদ। এসব মসজিদের আশপাশের বেশকিছু এলাকাও সন্ত্রাসীদের দখল থেকে মুক্ত করা হয়েছে। প্রকাশিত বিভিন্ন খবর থেকে জানা যায়- উগ্র সন্ত্রাসীরা এসব মসজিদ দখল করে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছিল।
চলতি মার্চ মাসের প্রথম দিক থেকে এ এলাকায় তৎপর সন্ত্রাসীদেরকে আত্মসমর্পণে বাধ্য করতে সিরিয়ার সেনারা অভিযান জোরদার করেছে।
এদিকে, পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের একটি হামলা নস্যাৎ করে দিয়েছে সিরিয়ার সরকারি সেনারা। এ অভিযানে সিরিয়ার বিমানবাহিনী স্থলবাহিনীকে সহায়তা করে। সন্ত্রাসীরা দেইর আজ-জোর বিমানবন্দরে চতুর্দিক দিয়ে হামলার চেষ্টা করে তবে সেনাবাহিনীর সময়োচিত পাল্টা হামলায় সন্ত্রাসীদের সে প্রচেষ্টা নস্যাৎ হয়। সংঘর্ষে বহু সন্ত্রাসী হতাহত হয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫