ইসরাইলের বিমান ভূপাতিত করেছে সিরিয়া; আরেকটি ‘আঘাতপ্রাপ্ত’
https://parstoday.ir/bn/news/west_asia-i34620-ইসরাইলের_বিমান_ভূপাতিত_করেছে_সিরিয়া_আরেকটি_আঘাতপ্রাপ্ত’
সিরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের চারটি বিমান আজ (শুক্রবার) সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে এবং এর মধ্যে একটিকে ভূপাতিত করা হয়েছে। এছাড়া, ইসরাইলের একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাকিগুলো পালিয়ে গেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১৭, ২০১৭ ১৩:২৭ Asia/Dhaka
  • ইসরাইলের যুদ্ধবিমান
    ইসরাইলের যুদ্ধবিমান

সিরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের চারটি বিমান আজ (শুক্রবার) সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে এবং এর মধ্যে একটিকে ভূপাতিত করা হয়েছে। এছাড়া, ইসরাইলের একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাকিগুলো পালিয়ে গেছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানায় প্রকাশিত সিরিয়ার সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গত রাত ২টা ৪০ মিনিটের সময় লেবাননের ভেতর দিয়ে ইসরাইলের বিমানগুলো সিরিয়ার আকাশসীমায় ঢোকে এবং পালমিরা যাওয়ার পথে একটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এ সময় সিরিয়ার সামরিক বাহিনী প্রতিরোধ গড়ে তোলে এবং একটি বিমান ভূপাতিত করে। সিরিয়ার সামরিক বাহিনীর হামলায় আরেকটি বিমান ক্ষতিগ্রস্ত হয় এবং বাকিগুলো পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

গোলান মালভূমিতে এ ঘটনা ঘটেছে বলে সিরিয়ার বাহিনীর বিবৃতি থেকে ইঙ্গিত পাওয়া গেছে। সিরিয়ার বাহিনী তাদের বিবৃতিতে ইসরাইলি বিমানের অনুপ্রবেশের নিন্দা করে বলেছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে সহায়তা করার জন্য তারা সিরিয়ার আকাশসীমায় ঢুকেছিল।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭