বায়তুল মোকাদ্দাসে ইসরাইলের সঙ্গে বৈঠকে বসবেন না: ইইউ-কে পিএলও
https://parstoday.ir/bn/news/west_asia-i34746-বায়তুল_মোকাদ্দাসে_ইসরাইলের_সঙ্গে_বৈঠকে_বসবেন_না_ইইউ_কে_পিএলও
বায়তুল মোকাদ্দাসে (জেরুজালেম) ইহুদিবাদী ইসরাইলের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠেয় বৈঠক বাতিল করতে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি লিবারেশন অরগেনাইজেশন বা পিএলও।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
মার্চ ১৯, ২০১৭ ১৪:২৩ Asia/Dhaka
  • পিএলও\'র  মহাসচিব সায়েব এরেকাত
    পিএলও\'র মহাসচিব সায়েব এরেকাত

বায়তুল মোকাদ্দাসে (জেরুজালেম) ইহুদিবাদী ইসরাইলের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠেয় বৈঠক বাতিল করতে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি লিবারেশন অরগেনাইজেশন বা পিএলও।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনির কাছে লেখা এক চিঠিতে পিএলও'র  মহাসচিব সায়েব এরেকাত এ আহ্বান জানিয়েছেন বলে ইসরাইলের হারেৎজ পত্রিকা আজ (রোববার) এ খবর দিয়েছে।

ইসরাইলি কূটনীতিকদের সঙ্গে আসন্ন এ বৈঠক বায়তুল মোকাদ্দাসের পরিবর্তে তেল আবিবে অনুষ্ঠানের জন্য মোগেরিনির প্রতি বিনীত আহ্বান জানিয়েছেন পিএলও'র এ নেতা।  

বায়তুল মোকাদ্দাসকে নিজেদের রাজধানী হিসেবে দাবি করে আসছে ইহুদিবাদী ইসরাইলের সরকার। অন্যদিকে ফিলিস্তিনিরা বায়তুল মোকাদ্দাসকে নিজেদের স্বাধীন রাষ্ট্রের রাজধানী হিসেবে ঘোষণা দিয়ে রেখেছে।  

ফিলিস্তিন কর্তৃপক্ষ জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তা এবং তেল আবিব সরকারের মধ্যে আলোচনা অনুষ্ঠানের জন্য বায়তুল মোকাদ্দাসকে বেছে নেয়ার অর্থ হচ্ছে শহরটির বিষয়ে ইসরাইলি দাবির প্রতি অঘোষিতভাবে অনুমোদন দেয়া।#

পার্সটুডে/বাবুল আখতার/১৯