কট্টর ফিলিস্তিন বিরোধী ফ্রাইডম্যান ইসরাইলে নয়া মার্কিন রাষ্ট্রদূত
https://parstoday.ir/bn/news/west_asia-i35332-কট্টর_ফিলিস্তিন_বিরোধী_ফ্রাইডম্যান_ইসরাইলে_নয়া_মার্কিন_রাষ্ট্রদূত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চরম ফিলিস্তিন বিরোধী ইহুদিবাদী এক সাবেক অ্যাটর্নিকে ইসরাইলে তাদের নতুন রাষ্ট্রদূত হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দিয়েছেন। মার্কিন সিনেটে ৫২-৪৬ ভোটে মনোয়ন নিশ্চিত হওয়ার এক সপ্তাহ পর গতকাল (বুধবার) ডেভিড ফ্রাইডম্যানকে শপথ বাক্য পাঠ করান মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ৩০, ২০১৭ ১১:২৮ Asia/Dhaka
  • ডেভিড ফ্রাইডম্যান
    ডেভিড ফ্রাইডম্যান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চরম ফিলিস্তিন বিরোধী ইহুদিবাদী এক সাবেক অ্যাটর্নিকে ইসরাইলে তাদের নতুন রাষ্ট্রদূত হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দিয়েছেন। মার্কিন সিনেটে ৫২-৪৬ ভোটে মনোয়ন নিশ্চিত হওয়ার এক সপ্তাহ পর গতকাল (বুধবার) ডেভিড ফ্রাইডম্যানকে শপথ বাক্য পাঠ করান মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ।

ডেবিড ফ্রাইডম্যানকে তেল আবিবে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি অন্যতম প্রতিশ্রুতি ছিল বলে মন্তব্য করেছেন পেন্স। সেই সঙ্গে ট্রাম্পের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি। ট্রাম্পের দেউলিয়াত্ব বিষয়ক আইনজীবী হিসেবে এক সময় কাজ করা ফ্রাইডম্যান ইসরাইল-ফিলিস্তিন সংকট নিরসনের লক্ষ্যে বহুল আলোচিত কথিত দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের কট্টর বিরোধী ও সমালোচক।   

পেন্স বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইল এবং ইহুদিদের একজন আজীবন বন্ধু এবং তার নেতৃত্বে বিশ্ব যদি কিছু নাও জেনে থাকে তবে বিশ্ব একটি বিষয় জানবে আর তা হলো: আমেরিকা সবসময় ইসরাইলের পাশেই রয়েছে। তিনি আরো বলেন, আমেরিকা এবং ইসরাইলের জন্য এক কঠিন সময় যাচ্ছে। আমাদেরকে এখন অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। তবে এসব সমস্যা সমাধানে আমাদের সংকল্প কখনোই শক্তিশালী ছিল না। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা ইহুদি রাষ্ট্র ও জনগণের প্রতি সব সময় বিশ্বস্ত থাকবে বলেও মন্তব্য করেন দেশটির ভাইস প্রেসিডেন্ট পেন্স।#

পার্সটুডে/বাবুল আখতার/৩০