ইয়েমেন যুদ্ধে বোমা সরবরাহের পুরস্কার পেলেন থেরেসা মে!
এপ্রিল ০৬, ২০১৭ ০৬:৩০ Asia/Dhaka
সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ আলে সৌদ রিয়াদ সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’কে দেশটির সর্বোচ্চ বেসামরিক পদকে ভূষিত করেছেন।
ইয়েমেনের নিরীহ মানুষের উপর যখন নির্বিচারে ব্রিটেনের সরবরাহ করা বোমা ফেলা হচ্ছে তখন এ পদক গ্রহণ করলেন থেরেসা মে। ইয়েমেন যুদ্ধে সৌদি আরবকে বোমা সরবরাহ করার পুরস্কার হিসেবে এ পদক দেয়া হয়েছে কিনা সে প্রশ্ন তুলেছেন অনেকেই।
রিয়াদের আল-ইয়ামামাহ্ প্রাসাদে গতকাল (বুধবার) বৈঠকের সময় মে’কে অর্ডার অব কিং আবদুল আজিজ পদকে ভূষিত করেন রাজা সালমান। সৌদি আরবের প্রতিষ্ঠাতা আবদুল আজিজ আলে সৌদের নামে এ পদকের নাম রাখা হয়েছে। সৌদি আরবের প্রতি সেবার স্বীকৃতি হিসেবে সৌদি এবং বিদেশি নাগরিকদেরকে দেশটির সর্বোচ্চ বেসামরিক পদক দেয়া হয়।#
পার্সটুডে/মূসা রেজা/৬
ট্যাগ