পশ্চিম তীরে আরো এক ফিলিস্তিনি কিশোর শহীদ
https://parstoday.ir/bn/news/west_asia-i35748-পশ্চিম_তীরে_আরো_এক_ফিলিস্তিনি_কিশোর_শহীদ
অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলি বর্বর সেনার গুলি করে আরেক ফিলিস্তিনি কিশোরকে শহীদ করেছে। ইসরাইলি সেনাদেরকে গাড়ি চাপা দেয়ার চেষ্টার অভিযোগে তাকে হত্যা করা হয় বলে তেল আবিব কর্তৃপক্ষ দাবি করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৬, ২০১৭ ১৪:৩৭ Asia/Dhaka
  • পশ্চিম তীরে আরো এক ফিলিস্তিনি কিশোর শহীদ

অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলি বর্বর সেনার গুলি করে আরেক ফিলিস্তিনি কিশোরকে শহীদ করেছে। ইসরাইলি সেনাদেরকে গাড়ি চাপা দেয়ার চেষ্টার অভিযোগে তাকে হত্যা করা হয় বলে তেল আবিব কর্তৃপক্ষ দাবি করেছে।

২১ বছর বয়সি ফিলিস্তিনি কিশোর আহমেদ হামেদকে আজ বৃহস্পতিবার সকালে রামাল্লাহ শহরের উত্তরে ইসরাইলের ওফরা বসতিস্থাপনের বাইরে গুলি করে হত্যা করা হয় বলে সংবাদ মাধ্যম খবর দিয়েছে।  

ইসরাইলের সামরিক সূত্রগুলো জানিয়েছে, ফিলিস্তিনি কিশোরটি ইসরাইলি সেনাদের ওপর গাড়ি উঠিয়ে দিয়ে এদের একজনকে হত্যার পাশাপাশি অন্য একজনকে  আহত করার এক পর্যায়ে ইসরাইলি সেনারা তার ওপর সরাসরি গুলি চালায় এবং তাকে হত্যা করে। আজকের হত্যাকাণ্ড নিয়ে ২০১৫ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত কথিত ছুরিকাঘাত বা গাড়ি চাপা দেয়ার অভিযোগে ইসলাইলি সেনারা ২৮৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে।

সাম্প্রতিক মাসগুলোতে কথিত হামলার অভিযোগে ইসরাইলি সেনারা অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে বহু ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে।  আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো গুলি করে হত্যার ইসরাইলি নীতির কড়া নিন্দা জানিয়েছে। তারা আরো জানায়,  ইসরাইলি সেনারা ঘটনাস্থলে এমন সব হত্যাকাণ্ড ঘটিয়েছে যারা ইসরাইলি সেনাদের জন্য প্রকৃত কোনো হুমকি সৃষ্টি করেনি।

পার্সটুডে/বাবুল আখতার/৬