সৌদি বিমান হামলায় ইয়েমেনে অন্তত ৫ বেসামরিক ব্যক্তি নিহত
এপ্রিল ০৮, ২০১৭ ১২:২৮ Asia/Dhaka
সৌদি বিমান হামলায় ইয়েমেনের হাজাহ্ এবং তায়ে’জ প্রদেশে অন্তত পাঁচ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। ইয়েমেনের আল-মাসিরাহ টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে।
এতে বলা হয়েছে, গতরাতে সৌদি যুদ্ধ বিমানগুলো হাজাহ্র হারিয়ান এলাকার আবাসিক ভবনগুলোর ওপর দুই দফা বিমান হামলা করেছে। এতে অন্তত তিন ব্যক্তি নিহত এবং পাঁচজন আহত হয়েছে।
এ ছাড়া, সৌদি বিমানগুলো গতকাল তায়ে’জের মাকবানাহ্ এলাকায় হামলা চালিয়েছে। এতে এক কিশোর এবং এক শিশু নিহত হয়েছে। এ ছাড়া আর এক ছেলে আহত হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/৭
ট্যাগ