ইয়েমেনি বাহিনীর পাল্টা হামলায় ভাড়াটে ৫ সুদানি সেনা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i36084-ইয়েমেনি_বাহিনীর_পাল্টা_হামলায়_ভাড়াটে_৫_সুদানি_সেনা_নিহত
ইয়েমেনি সেনাবাহিনী এবং জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধারা দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সৌদি আরবের ভাড়াটে সেনাদের একটি হামলা ব্যর্থ করে দিয়েছে। এতে বেশ কয়েকজন ভাড়াটে সুদানের সেনা নিহত হয়েছে বলে একটি সংবাদ মাধ্যম জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১২, ২০১৭ ১১:১১ Asia/Dhaka
  • ইয়েমেনি বাহিনীর পাল্টা হামলায় ভাড়াটে ৫ সুদানি সেনা নিহত

ইয়েমেনি সেনাবাহিনী এবং জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধারা দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সৌদি আরবের ভাড়াটে সেনাদের একটি হামলা ব্যর্থ করে দিয়েছে। এতে বেশ কয়েকজন ভাড়াটে সুদানের সেনা নিহত হয়েছে বলে একটি সংবাদ মাধ্যম জানিয়েছে।

আজ (বুধবার) ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, সৌদির এসব ভাড়াটে সেনারা ইয়েমেনের বন্দর নগরী আল-মোখাতে অবস্থিত আল-নার পার্বত্য এলাকার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে দেশটির যৌথ বাহিনী তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। ইয়েমেনি বাহিনী ভাড়াটে সৌদি সেনাদের বহরে কাহার এম-২ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে এসব ব্যক্তি হতাহত হওয়ার পাশাপাশি শত্রুদের আরো সাতটি সামরিক যান ধ্বংস হয়।

সুদানের সেনাবাহিনীর মুখপাত্র আহমেদ খালিফা আস-শামি জানিয়েছেন, ইয়েমেনি বাহিনীর হামলায় একজন সামরিক কর্মকর্তাসহ তাদের পাঁচ সেনা নিহত এবং অপর ২২ জন আহত হয়েছে। তবে এসব সেনা কোথায় এবং কখন হতাহত হয়েছেন সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।

২০১৫ সালে মার্চ মাস থেকে সৌদি নেতৃত্ব পারস্য উপসাগরীয় এবং আফ্রিকার কয়েকটি দেশ ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এতে কয়েক হাজার ইয়েমেনি বেসামরিক নাগরিক নিহত হওয়ার পাশাপাশি দেশটিতে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১২