ইয়েমেনে ভূপাতিত হলো সৌদি ব্ল্যাক হক হেলিকপ্টার
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা আজ(মঙ্গলবার) সৌদি একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে। দেশটির বিরুদ্ধে আগ্রাসন চালানোর সময়ে হেলিকপ্টারকে ভূপাতিত করা হয়।
ইয়েমেনের সামরিক সূত্র থেকে বলা হয়েছে, দেশটির উত্তরপূর্বাঞ্চলের মা’রিব প্রদেশে এই ব্ল্যাক হক হেলিকপ্টারকে ভূপাতিত করা হয়। ভূপাতিত হওয়ার সময় এতে সৌদি আরর এবং পারস্য উপসাগরীয় দেশগুলোর সামরিক কর্মকর্তারাসহ অন্তত ১৩ জন আরোহী ছিলেন।
হেলিকপ্টার ভূপাতিত হওয়ার বিষয়টি দ্রুত নিশ্চিত করেছে সৌদি আরব। অবশ্য তারা দাবি করেছে, সংযুক্ত আরবি আমিরাত পরিচালিত ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থার ভুলে এটি ভূপাতিত হয়েছে। হুথি যোদ্ধার জানিয়েছেন, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে এটি ভূপাতিত হয়।
নিহতদের মধ্যে সৌদি কমান্ডো বাহিনীর সদস্য এবং হেলিকপ্টারের ক্রুরা রয়েছে বলে জানিয়েছে রিয়াদ। সৌদি আরব এ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানানো হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/১৮