আস্তানায় শান্তি আলোচনা ত্যাগ করল সিরিয়ার বিরোধী গোষ্ঠী এইচএনসি
https://parstoday.ir/bn/news/west_asia-i37286-আস্তানায়_শান্তি_আলোচনা_ত্যাগ_করল_সিরিয়ার_বিরোধী_গোষ্ঠী_এইচএনসি
সিরিয়ায় কয়েক বছরের সংঘাত অবসানের লক্ষ্যে কাজাখস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠিত শান্তি আলোচনা দেশটির প্রধান বিরোধী গোষ্ঠী 'উচ্চ আলোচক কমিটি' বা এইচএনসি বর্জন করেছে বলে দলটির পক্ষ থেকে বলা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৩, ২০১৭ ১৫:৫৯ Asia/Dhaka
  •  আস্তানায় শান্তি আলোচনা ত্যাগ করল সিরিয়ার বিরোধী গোষ্ঠী এইচএনসি

সিরিয়ায় কয়েক বছরের সংঘাত অবসানের লক্ষ্যে কাজাখস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠিত শান্তি আলোচনা দেশটির প্রধান বিরোধী গোষ্ঠী 'উচ্চ আলোচক কমিটি' বা এইচএনসি বর্জন করেছে বলে দলটির পক্ষ থেকে বলা হয়েছে।

এইচএনসি’র মুখপাত্র আহমাদ রামাদান আজ (বুধবার) বলেন, সিরিয়ার বেসামরিক ব্যক্তিদের ওপর বিমান হামলা চালানো হয়েছে-এ অভিযোগে বিরোধী প্রতিনিধিরা এ আলোচনা বর্জন করছে। সিরিয়ার অভ্যন্তরে গোলা বর্ষণ বন্ধ না হওয়া পর্যন্ত তাদের পক্ষ থেকে শান্তি আলোচনা বর্জন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কয়েক দফা দ্বিপক্ষীয় বৈঠকের মধ্যদিয়ে রাজধানী আস্তানায় জাতিসংঘের সমর্থনে ইসলামি প্রজাতন্ত্র ইরান, রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় ৪র্থ দফা এ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কয়েক ঘন্টা পর এইচএনসি'র পক্ষ থেকে তা বর্জনের ঘোষণা এলো। এতে সিরিয়া সরকারের পক্ষে মধ্যস্থতা করবে ইরান ও রাশিয়া। অন্যদিকে, সিরিয়ার গেরিলাদের পক্ষে মধ্যস্থতা করছে তুরস্ক। 

এদিকে, সিরিয়ার বিরোধী গোষ্ঠীর আলোচনা বর্জনের প্রতিক্রিয়ায় কাজাখস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তা আইদারবেক তুমাতোভ বলেছেন, তিনি জোর আশা প্রকাশ করছেন যে আগামীকাল বৃহস্পতিবার তারা আলোচনার টেবিলে ফিরে আসবেন। তিনি বলেন, আমরা আশা করি আগামীকালই বিরোধী দলটি আলোচনায় অংশ নেবে।#