তুরস্কের ১৬ নাগরিককে বহিষ্কার করল সৌদি আরব
https://parstoday.ir/bn/news/west_asia-i37440-তুরস্কের_১৬_নাগরিককে_বহিষ্কার_করল_সৌদি_আরব
তুরস্কের ধর্মীয় ও রাজনৈতিক নেতা ফতেহউল্লাহ গুলেনের আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশটির ১৬ নাগরিককে বহিষ্কার করেছে সৌদি আরব। তুর্কি সরকারের অনুরোধে সৌদি আরব এ কাজ করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৬, ২০১৭ ১৬:২৯ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

তুরস্কের ধর্মীয় ও রাজনৈতিক নেতা ফতেহউল্লাহ গুলেনের আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশটির ১৬ নাগরিককে বহিষ্কার করেছে সৌদি আরব। তুর্কি সরকারের অনুরোধে সৌদি আরব এ কাজ করেছে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, সৌদি সরকার এসব ব্যক্তিকে বহিষ্কার করার কয়েক ঘণ্টা পর তাদেরকে বিমানে করে তুরস্কের আনতোলিয়া প্রদেশে নেয়া হয় এবং দেশটির সন্ত্রাসবাদ-বিরোধী পুলিশ বিভাগ তাদেরকে আটক করে।  

আনাদোলু দাবি করেছে, বহিষ্কৃত ব্যক্তিরা সৌদি আরবে হজযাত্রী সংগ্রহের কাজে লিপ্ত ছিলেন এবং তারা সেই অর্থ গুলেন আন্দোলনের জন্য পাঠাচ্ছিলেন। তুর্কি সরকার গুলেন আন্দোলনকে নিষিদ্ধ করেছে এবং সংগঠনটিকে ‘ফেতুল্লাহ সন্ত্রাসী সংস্থা’ বলে থাকে। গত বছরের ১৫ জুলাই তুরস্কের ব্যর্থ সেনা অভ্যুত্থানের জন্য আংকারা সরকার ফতেহউল্লাহ গুলেনকে দায়ী করে থাকে। এজন্য দেশটির হাজার ব্যক্তিকে আটক কিংবা চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।#       

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬