মুসলমানদের মধ্যে বিরোধ উসকে দিতেই ট্রাম্প এসেছেন: ইসলামিক জিহাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i37858-মুসলমানদের_মধ্যে_বিরোধ_উসকে_দিতেই_ট্রাম্প_এসেছেন_ইসলামিক_জিহাদ
ফিলিস্তিনের ইসলামিক জিহাদ বলেছে, মুসলমানদের মধ্যে বিরোধ উসকে দেওয়াই ট্রাম্পের সৌদি আরব সফরের প্রধান উদ্দেশ্য।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
মে ১৩, ২০১৭ ১৫:৪৫ Asia/Dhaka
  • নাসের আবু শারিফ
    নাসের আবু শারিফ

ফিলিস্তিনের ইসলামিক জিহাদ বলেছে, মুসলমানদের মধ্যে বিরোধ উসকে দেওয়াই ট্রাম্পের সৌদি আরব সফরের প্রধান উদ্দেশ্য।

ইরানে নিযুক্ত ইসলামিক জিহাদের প্রতিনিধি নাসের আবু শারিফ তেহরানে ফিলিস্তিন বিষিয়ক এক সেমিনারে এ কথা বলেন। আগামী ২৩ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব সফর করবেন। 

নাসের আবু শারিফ আরও বলেছেন- মুসলমানদের এটা জেনে রাখা উচিত যে, দ্বন্দ্ব-বিবাদকে উসকে দিয়ে ফিলিস্তিন ইস্যুকে চাপা দেয়ার লক্ষ্যে ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরে আসছেন।

তিনি আগ্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান এবং ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের চলমান অনশন ধর্মঘটের প্রতি সমর্থন ঘোষণা করেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৫