ইসলাম বিদ্বেষ ইস্যুতে ইউরোপকে বার্তা দিলেন মোক্তাদা সাদর
https://parstoday.ir/bn/news/west_asia-i37910-ইসলাম_বিদ্বেষ_ইস্যুতে_ইউরোপকে_বার্তা_দিলেন_মোক্তাদা_সাদর
মুসলমানদের বিরুদ্ধে কোনো ধরনের সীমাবদ্ধতা আরোপ না করতে ইউরোপের প্রতি আহ্বান জানিয়েছেন ইরাকের প্রখ্যাত আলেম মোক্তাদা সাদর। তিনি বলেছেন, ইউরোপের যেসব দেশ হিজাবসহ ইসলামি আচার-অনুষ্ঠান পালনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সেসব দেশের উচিত তাদের নীতিতে পরিবর্তন আনা এবং সীমাবদ্ধতাগুলো প্রত্যাহার করা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৪, ২০১৭ ১৭:০০ Asia/Dhaka
  • ইসলাম বিদ্বেষ ইস্যুতে ইউরোপকে বার্তা দিলেন মোক্তাদা সাদর

মুসলমানদের বিরুদ্ধে কোনো ধরনের সীমাবদ্ধতা আরোপ না করতে ইউরোপের প্রতি আহ্বান জানিয়েছেন ইরাকের প্রখ্যাত আলেম মোক্তাদা সাদর। তিনি বলেছেন, ইউরোপের যেসব দেশ হিজাবসহ ইসলামি আচার-অনুষ্ঠান পালনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সেসব দেশের উচিত তাদের নীতিতে পরিবর্তন আনা এবং সীমাবদ্ধতাগুলো প্রত্যাহার করা।

তিনি ইউরোপের মধ্যপন্থীদের সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত রয়েছেন বলেও ঘোষণা করেন। মোক্তাদা সাদর বলেন, তার নেতৃত্বাধীন রাজনৈতিক আন্দোলন উগ্রপন্থার বিরোধী এবং বিশ্বকে সন্ত্রাসমুক্ত করতে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, ইউরোপে ইসলাম বিদ্বেষী তৎপরতার কারণে উগ্রপন্থা বিস্তার পাবে। এর ফলে ইউরোপসহ গোটা বিশ্ব আরও ক্ষতির মুখে পড়বে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৪