ফিলিস্তিনে 'নাকবা' দিবস পালিত: রামাল্লায় ব্যাপক সংঘর্ষ
https://parstoday.ir/bn/news/west_asia-i38006-ফিলিস্তিনে_'নাকবা'_দিবস_পালিত_রামাল্লায়_ব্যাপক_সংঘর্ষ
ফিলিস্তিনি জনগণের মহাবিপর্যয়ের বার্ষিকী বা নাকবা দিবসে জর্দান নদীর পশ্চিম তীরে দখলদার ইসরাইলি সেনাদের সঙ্গে ফিলিস্তিনিদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। ওই সংঘর্ষে আট ফিলিস্তিনি আহত হয়েছে।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
মে ১৬, ২০১৭ ১১:৪০ Asia/Dhaka
  • ফিলিস্তিনে 'নাকবা' দিবস পালিত: রামাল্লায় ব্যাপক সংঘর্ষ

ফিলিস্তিনি জনগণের মহাবিপর্যয়ের বার্ষিকী বা নাকবা দিবসে জর্দান নদীর পশ্চিম তীরে দখলদার ইসরাইলি সেনাদের সঙ্গে ফিলিস্তিনিদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। ওই সংঘর্ষে আট ফিলিস্তিনি আহত হয়েছে।

ইসরাইল ১৯৪৮ সালের ১৫ মে ব্রিটিশদের সহযোগিতায় ফিলিস্তিনি ভূখণ্ডে ব্যাপক হত্যাযজ্ঞ চালায় এবং অস্ত্রের মুখে সাড়ে সাত লাখ মানুষকে তাদের ঘরবাড়ি থেকে বের করে দেয়। এ দিনটির স্মরণে প্রতিবছর নাকবা দিবস পালন করা হয়।

স্কাই নিউজ চ্যানেল জানিয়েছে, এ দিবস উপলক্ষে ফিলিস্তিনিরা রামাল্লায় বিক্ষোভ দেখালে ইসরাইলি সেনাদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। গুলিবর্ষণ, কাঁদানে গ্যাস ও গ্রেনেড ছুড়ে বিক্ষোভ ছত্রভঙ্গ করার চেষ্টা চালায় দখলদার সেনারা। এতে আট ফিলিস্তিনি আহত হয়।

নাকবা দিবসে গাজায় ইসরাইল বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে। ইসলামী জিহাদ আন্দোলনের একজন শীর্ষ নেতা নাফাজ এজ্জাম বলেছেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যাপক ষড়যন্ত্র সত্বেও অধিকার আদায়ে ফিলিস্তিনিরা দৃঢ় প্রতিজ্ঞ। গাজায় বিক্ষোভ সমাবেশে ইসলামী জিহাদ ছাড়াও হামাস, ফিলিস্তিন মুক্তি ফ্রন্টসহ সব রাজনৈতিক দল অংশ নিয়েছে।# 

পার্সটুডে/মোহাম্মদ রেজওয়ান হোসেন/১৬