এরদোগানের দেহরক্ষী আটকের প্রতিবাদ; মার্কিন রাষ্ট্রদূত তলব
-
তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন ব্যাস
আমেরিকা সফরের সময় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের দুই দেহরক্ষীকে আটকের প্রতিবাদ ও নিন্দা করেছে আংকারা। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন ব্যাসকে ডেকে আনুষ্ঠানিকভাবে এ প্রতিবাদ করেছে দেশটি।
তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে বলেছে, আংকারা লিখিত ও মৌখিক প্রতিবাদ জানিয়েছে। মার্কিন সরকার এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও কূটনৈতিক ব্যাখ্যা দেবে বলে আশ্বস্ত করেছে।
এরদোগানের সাম্প্রতিক আমেরিকা সফরের সময় ওয়াশিংটনে তুর্কি রাষ্ট্রদূতের বাসভবনের কাছ থেকে এরদোগানের দুই দেহরক্ষীকে আটক করা হয়। সে সময় সেখানে ক্ষুব্ধ কুর্দিরা বিক্ষোভ করে এবং এরদোগানের বিরুদ্ধে স্লোগান দেয়। তখন দুই দেহরক্ষী বিক্ষোভকারীদের ওপর চড়াও হন এবং কয়েকজনকে ঘুষি ও লাথি মারেন; ঘটনাটি এরদোগান চেয়ে দেখেন।
বিষয়টিতে হস্তক্ষেপ করে মার্কিন নিরাপত্তা বাহিনী এরদোগানের দুই দেহরক্ষীকে আটক করে। পরে তাদেরকে মুক্তি এবং দেশে পাঠিয়ে দেয়া হয়। বিষয়টিকে তুরস্ক কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন বলে উল্লেখ করেছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২২