ইরাকে খোয়া যাওয়া মার্কিন অস্ত্রের মূল্য ১০০ কোটি ডলার: পেন্টাগন
https://parstoday.ir/bn/news/west_asia-i38676-ইরাকে_খোয়া_যাওয়া_মার্কিন_অস্ত্রের_মূল্য_১০০_কোটি_ডলার_পেন্টাগন
ইরাক থেকে আমেরিকার প্রচুর পরিমাণ সামরিক সরঞ্জাম খোয়া গেছে।   অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এই খবর দিয়ে হুশিয়ারি উচ্চারণ করে বলেছে ওই অস্ত্রের একটা অংশ সন্ত্রাসী গোষ্ঠি দায়েশের হাতে গিয়ে থাকতে পারে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মে ২৫, ২০১৭ ১৫:৪০ Asia/Dhaka
  • ইরাকে খোয়া যাওয়া মার্কিন অস্ত্রের মূল্য ১০০ কোটি ডলার: পেন্টাগন

ইরাক থেকে আমেরিকার প্রচুর পরিমাণ সামরিক সরঞ্জাম খোয়া গেছে।   অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এই খবর দিয়ে হুশিয়ারি উচ্চারণ করে বলেছে ওই অস্ত্রের একটা অংশ সন্ত্রাসী গোষ্ঠি দায়েশের হাতে গিয়ে থাকতে পারে।

সুমারিয়া নিউজ চ্যানেল আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের তদন্তে খোয়া যাওয়া অস্ত্রের মূল্য এক শ কোটি মার্কিন ডলারের মতো বলে উল্লেখ করা হয়েছে।

সপ্তা দুয়েক আগে সন্ত্রাসী গোষ্ঠি দায়েশ উত্তর ইরাকের মোসেলের পশ্চিমাঞ্চলীয় আলকিরওয়ান এলাকা মুক্ত করার অভিযানে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেছে। ইরাকি সেনারা ওইসব অস্ত্র দেখে অবাক হয়েছে।

ওবামা সরকারের সময় কংগ্রেস একটি বিল পাস করেছিল যার ভিত্তিতে কেন্দ্রিয় সরকারের হস্তক্ষেপ ছাড়াই ইরাকের বিভিন্ন অঞ্চলে তারা অস্ত্র পাঠাতে পারবে। যদিও ইরাকের বিভিন্ন দল,গোষ্ঠি ও ব্যক্তিত্ব মনে করে কেন্দ্রিয় সরকারকে পাশ কাটিয়ে বাইরে থেকে অস্ত্র পাঠানো ইরাকের সার্বভৌমত্বের শামিল।#

পার্সটুডে/নাসির মাহমুদ/২৫