বাগদাদের শিয়া এলাকায় গাড়িবোমা হামলা: নিহত ১৩ আহত ২৪
https://parstoday.ir/bn/news/west_asia-i39002-বাগদাদের_শিয়া_এলাকায়_গাড়িবোমা_হামলা_নিহত_১৩_আহত_২৪
ইরাকের রাজধানী বাগদাদের শিয়া মুসলমান অধ্যুষিত একটি এলাকায় শক্তিশালী গাড়িবোমা হামলায় অন্তত ১৩ জন নিহত ও অপর ১৪ জন আহত হয়েছে। আজ (মঙ্গলবার) ভোররাতে নগরীরর কাররাদা এলাকার একটি জনপ্রিয় আইসক্রিমের দোকানের সামনে এ হামলা চালানো হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ৩০, ২০১৭ ০৬:১৯ Asia/Dhaka
  • ভোররাতে জনপ্রিয় আইসক্রিমের দোকানের সামনে হামলাটি চালানো হয়
    ভোররাতে জনপ্রিয় আইসক্রিমের দোকানের সামনে হামলাটি চালানো হয়

ইরাকের রাজধানী বাগদাদের শিয়া মুসলমান অধ্যুষিত একটি এলাকায় শক্তিশালী গাড়িবোমা হামলায় অন্তত ১৩ জন নিহত ও অপর ১৪ জন আহত হয়েছে। আজ (মঙ্গলবার) ভোররাতে নগরীরর কাররাদা এলাকার একটি জনপ্রিয় আইসক্রিমের দোকানের সামনে এ হামলা চালানো হয়।

ইরাকি পুলিশ কর্মকর্তা মেজর আলী মোহাম্মাদ জানিয়েছেন, বাগদাদের মধ্যাঞ্চলীয় আল-হুররিয়া স্কয়ারে গাড়িবোমাটি বিস্ফোরিত হয়।  এতে হতাহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে বলে তিনি জানান।

পবিত্র রমজান মাসের রাতে চালানো এ বর্বরোচিত হামলার দায়িত্ব স্বীকার করেছে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ। সন্ত্রাসী গোষ্ঠীটি বলেছে, তারা ‘শিয়াদের এক জমায়েতে’ হামলা চালিয়েছে। 

কর্মকর্তারা জানিয়েছেন, আগে থেকে পার্ক করে রাখা একটি গাড়ির ভেতর বিস্ফোরক পেতে রেখে দূর নিয়ন্ত্রণের সাহায্যে এর বিস্ফোরণ ঘটানো হয়েছে।  সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রবাহিত রক্তের মধ্যে মানুষের ছিন্নভিন্ন দেহাবশেষ পড়ে রয়েছে এবং আহত মানুষজন সেখান থেকে নিজেদেরকে টেনে বের করে আনার চেষ্টা করছেন।

বাগদাদের এই কাররাদা এলাকায় গত বছরের জুলাই মাসেও ভয়াবহ হামলা চালিয়েছিল দায়েশ। রমজানের শেষদিকে ইরাকি পরিবারগুলো যখন ঈদের কেনাকাটায় ব্যস্ত ছিল তখন তাদের ওপর ওই নৃশংস হামলা চালানো হয় যাতে ২৯২ জন নিহত হয়েছিল।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩০