ইরানকে ধন্যবাদ জানিয়েছে কাতার
https://parstoday.ir/bn/news/west_asia-i39912-ইরানকে_ধন্যবাদ_জানিয়েছে_কাতার
কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ আবদুর রহমান আলে সানি ইসলামি প্রজাতন্ত্র ইরানকে ধন্যবাদ জানিয়েছেন। কাতারের সঙ্গে কয়েকটি আরব দেশের চলমান সংকট নিরসনের ক্ষেত্রে দোহাকে সমর্থন দেয়ার জন্য তিনি ইরানকে ধন্যবাদ জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১১, ২০১৭ ০৮:২২ Asia/Dhaka
  • কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ আবদুর রহমান আলে সানি
    কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ আবদুর রহমান আলে সানি

কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ আবদুর রহমান আলে সানি ইসলামি প্রজাতন্ত্র ইরানকে ধন্যবাদ জানিয়েছেন। কাতারের সঙ্গে কয়েকটি আরব দেশের চলমান সংকট নিরসনের ক্ষেত্রে দোহাকে সমর্থন দেয়ার জন্য তিনি ইরানকে ধন্যবাদ জানান।

গতকাল (শনিবার) মস্কোয় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকের পর আলে সানি এ ধন্যবাদ জানান। একইসঙ্গে তিনি রাশিয়াকে ধন্যবাদ জানিয়েছেন এবং চলমান সংকট নিরসনের জন্য প্রতিবেশী দেশগুলোর প্রতি সংলাপে বসার আহ্বান জানান। তিনি বলেন, পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি’র মাধ্যমে এ সমস্যার সমাধান হবে সবচেয়ে উপযুক্ত পথ।

পরে রাশিয়া টুডে-কে দেয়া সাক্ষাৎকারে কাতারি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ ইরানের সঙ্গে ইতিবাচক সম্পর্ক রক্ষা করে চলতে আগ্রহী। তিনি আরো বলেছেন, “ইরানের সঙ্গে আমাদের যে সম্পর্ক রয়েছে তাতে সবাই চান দেশটির সঙ্গে ইতিবাচক সম্পর্ক রক্ষা করে চলি। এছাড়া, ইরান হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ। পিজিসিসিভুক্ত আরব দেশগুলোর মধ্যে কিছু দ্বন্দ্ব রয়েছে তবে সবারই কৌশলগত পছন্দ হচ্ছে ইরানের সঙ্গে সংলাপে বসা এবং দেশ হিসেবে কাতার এ প্রচেষ্টাকে সমর্থন করে।”#         

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১১