সিরিয়ায় দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র লাঞ্চার মোতায়েন করল আমেরিকা
https://parstoday.ir/bn/news/west_asia-i40202-সিরিয়ায়_দীর্ঘপাল্লার_ক্ষেপণাস্ত্র_লাঞ্চার_মোতায়েন_করল_আমেরিকা
মার্কিন সেনাবাহিনী সিরিয়ার আত-তানাফে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র লাঞ্চার মোতায়েন করেছে। ট্রাকে বসানো এসব লাঞ্চার জর্দান থেকে সরিয়ে এনে সিরিয়ার বসানো হয়েছে বলে একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৫, ২০১৭ ০৯:০৫ Asia/Dhaka
  • সিরিয়ায় দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র লাঞ্চার মোতায়েন করল আমেরিকা

মার্কিন সেনাবাহিনী সিরিয়ার আত-তানাফে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র লাঞ্চার মোতায়েন করেছে। ট্রাকে বসানো এসব লাঞ্চার জর্দান থেকে সরিয়ে এনে সিরিয়ার বসানো হয়েছে বলে একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে।

মার্কিন হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা এইচআইএমএআরএসকে ইরাক ও জর্দান সীমন্তের কাছে মোতায়েন করা হয়েছে। এতে ৩০০ কিলোমিটার পাল্লার মধ্যে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে মার্কিন বাহিনী।

শীর্ষ স্থানীয় এক গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, এগুলো আল-তানাফে পৌঁছেছ আর এতে সেখানে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার হয়েছে। এ ছাড়া, উত্তরাঞ্চলীয় সিরিয়াতেও  মোতায়েন হয়েছে এইচআইএমএআরএস। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের শেষ শক্তিশালী ঘাঁটি রাক্কা মুক্ত করার অভিযানে এ এলাকায় মার্কিন মদদপুষ্ট বাহিনী অভিযানে জড়িত রয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৫