উত্তেজনার মধ্যে শেষ হলো কাতার-মার্কিন যৌথ নৌ মহড়া
https://parstoday.ir/bn/news/west_asia-i40328-উত্তেজনার_মধ্যে_শেষ_হলো_কাতার_মার্কিন_যৌথ_নৌ_মহড়া
আমেরিকার সঙ্গে তিনদিনের সামরিক নৌ মহড়া শেষ করেছে কাতার। সৌদি আরবের সঙ্গে সম্পর্কের চরম উত্তেজনার মধ্যে কাতার এ মহড়া চালাল। এতে আমেরিকা ও কাতারের নৌবাহিনী অংশ নেয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৬, ২০১৭ ১৯:২৩ Asia/Dhaka
  • কাতার-মার্কিন যৌথ নৌ মহড়া
    কাতার-মার্কিন যৌথ নৌ মহড়া

আমেরিকার সঙ্গে তিনদিনের সামরিক নৌ মহড়া শেষ করেছে কাতার। সৌদি আরবের সঙ্গে সম্পর্কের চরম উত্তেজনার মধ্যে কাতার এ মহড়া চালাল। এতে আমেরিকা ও কাতারের নৌবাহিনী অংশ নেয়।

তিনদিনের এ মহড়া অনুষ্ঠিত হয় কাতারের পূর্ব উপকূলে এবং দেশটির পক্ষ থেকে মহড়ায় অংশ নেয় গানবোট এবং উপকূলরক্ষী জাহাজ ও সরবরাহ জাহাজ। আর আমেরিকার পক্ষ থেকে অংশ নেয় চারটি জাহাজ। এর মধ্যে গত বুধবার দুটি জাহাজ দোহা এসে পৌঁছায়। ওইদিনই কাতার আমেরিকার কাছ থেকে ১,২০০ কোটি ডলারের যুদ্ধবিমান কেনার চুক্তি করে।

কাতারের স্টাফ কমান্ডার মুহাম্মাদ দেসমাল আল-কুওয়ারি জানিয়েছেন, মার্কিন নৌবাহিনীর অনুরোধে এ মহড়া অনুষ্ঠিত হলো। কাতার ও তার মিত্রদের অংশগ্রহণে এ ধরনের মহড়া অব্যাহত থাকবে বলেও তিনি জানান। কুওয়ারি জানান, তার দেশের নৌবাহিনী যে মহড়া চালাল তার সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাবলীর কোনো সম্পর্ক নেই এবং ইউরোপের বহু দেশ কাতারেরে সঙ্গে নৌ মহড়া চালানোর অনুরোধ করছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬