বিমান ভূপাতিত: প্রমাণ করলো সন্ত্রাসবাদের প্রতি মার্কিন সমর্থন
https://parstoday.ir/bn/news/west_asia-i40548-বিমান_ভূপাতিত_প্রমাণ_করলো_সন্ত্রাসবাদের_প্রতি_মার্কিন_সমর্থন
সিরিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করাকে কেন্দ্র করে আমেরিকার বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করেছে দামেস্ক। অভিযোগে বলা হয়েছে, এ ঘটনায় সন্ত্রাসবাদের প্রতি ওয়াশিংটনের সহায়তা দেয়ার বিষয় সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২০, ২০১৭ ১২:০৩ Asia/Dhaka
  • বিমান ভূপাতিত:  প্রমাণ করলো সন্ত্রাসবাদের প্রতি মার্কিন সমর্থন

সিরিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করাকে কেন্দ্র করে আমেরিকার বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করেছে দামেস্ক। অভিযোগে বলা হয়েছে, এ ঘটনায় সন্ত্রাসবাদের প্রতি ওয়াশিংটনের সহায়তা দেয়ার বিষয় সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

রাকা নগরীর উপকণ্ঠে রোববার সিরিয় বিমান বাহিনীর এসইউ-২২ বিমানকে ভূপাতিত করে মার্কিন নৌবাহিনীর এফ/এ-১৮ সুপার হরনেট। সিরিয়ার বিমানটি তখন তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ বিরোধী অভিযানে জড়িত ছিল।

এ ঘটনাকে কেন্দ্র করে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে পৃথক দু’টি চিঠি দিয়েছে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়।এতে বলা হয়েছে, গত (রোববার) বিমানকে গুলি করে ভূপাতিত করার মধ্য দিয়ে মার্কিন নেতৃত্বাধীন জোটের সত্যিকার চেহারার পাশাপাশি তাদের গোপন লক্ষ্য উন্মোচিত হয়েছে। এ ছাড়া, মধ্যপ্রাচ্যে পশ্চিমা কর্মসূচি বাস্তবায়নে সন্ত্রাসবাদের সঙ্গে যোগসাজশের বিষয়ও প্রকাশিত হয়েছে বলে এতে উল্লেখ করা হয়। #

পার্সটুডে/মূসা রেজা/২০