আমেরিকাকে না জানিয়েই হামলা করল রাশিয়া: দায়েশের ব্যাপক ক্ষয়ক্ষতি
https://parstoday.ir/bn/news/west_asia-i40728-আমেরিকাকে_না_জানিয়েই_হামলা_করল_রাশিয়া_দায়েশের_ব্যাপক_ক্ষয়ক্ষতি
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অবস্থানে যুদ্ধজাহাজ এবং সাবমেরিন থেকে ছয় দফা ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। হামলার জন্য কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৩, ২০১৭ ০৭:৫৪ Asia/Dhaka
  • আমেরিকাকে না জানিয়েই হামলা করল রাশিয়া: দায়েশের ব্যাপক ক্ষয়ক্ষতি

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের অবস্থানে যুদ্ধজাহাজ এবং সাবমেরিন থেকে ছয় দফা ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। হামলার জন্য কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

হামলায় দু টি যুদ্ধজাহাজ এবং একটি সাবমেরিন অংশ নিয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (শুক্রবার) জানায়। ভূমধ্যসাগরের পূর্বাঞ্চল থেকে চালানো হামলায় অংশ নেয় রুশ ফ্রিগেট অ্যাডমিরাল গিরিগোরোভিচ, অ্যাডমিরাল ইসসেন এবং সাবমেরিন ক্রাসনোদার। সাবমেরিনটি পানির নিচ থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ক্ষেপণাস্ত্রগুলো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

ক্ষেপণাস্ত্র হামলার পর সিরিয়ায় বাকি দায়েশ সন্ত্রাসী ও তাদের অবস্থান ধ্বংস করে দেয় রুশ বিমান বাহিনী। হামলার আগে বিষয়টি তুরস্ক এবং ইহুদিবাদী ইসরাইলকে অবহিত করা হয়েছে তবে আমেরিকাকে এ সম্পর্কে কিছু বলা হয় নি। হামলায় সিরিয়ার পূর্বাঞ্চলীয় হামা প্রদেশে দায়েশের কয়েকটি কমান্ড ঘাঁটি এবং বিপুল পরিমাণ অস্ত্র-শস্ত্র ধ্বংস হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৩