কাতারের সামনে এখন দু'টি পথ খোলা রয়েছে: মিশরের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i41158-কাতারের_সামনে_এখন_দু'টি_পথ_খোলা_রয়েছে_মিশরের_পররাষ্ট্রমন্ত্রী
মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি বলেছেন, কাতারের সামনে কেবলি দু'টি পথ খোলা রয়েছে। এর একটি হলো আরব জাতির নিরাপত্তা রক্ষা করা। আর অন্যটি হলো বিদেশি শক্তির স্বার্থে আরব জাতির নিরাপত্তা দুর্বল করা। এ দু'টি পথের বাইরে অন্য কোনো পথ খোলা নেই বলে তিনি দাবি করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৯, ২০১৭ ১৪:২৩ Asia/Dhaka
  • মিশরের পররাষ্ট্রমন্ত্রী
    মিশরের পররাষ্ট্রমন্ত্রী

মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি বলেছেন, কাতারের সামনে কেবলি দু'টি পথ খোলা রয়েছে। এর একটি হলো আরব জাতির নিরাপত্তা রক্ষা করা। আর অন্যটি হলো বিদেশি শক্তির স্বার্থে আরব জাতির নিরাপত্তা দুর্বল করা। এ দু'টি পথের বাইরে অন্য কোনো পথ খোলা নেই বলে তিনি দাবি করেন।

এ সময় তিনি কাতারের ওপর অবরোধ আরোপকে যৌক্তিক বলে ঘোষণা করেন। গেল রমজান মাসে মুসলিম দেশ কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ করে সৌদি আরব ও মিশরসহ তাদের কয়েকটি মিত্র দেশ।

মিশরের পররাষ্ট্রমন্ত্রী কাতারকে সতর্ক করে বলেছেন, মিশরের বক্তব্য স্পষ্ট। কেউ যদি মিশরের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাহলে সেই আগুনে ষড়যন্ত্রকারীই প্রথমে পুড়ে মরবে।

কাতারের বিরুদ্ধে কয়েকটি আরব দেশ সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ আনলেও দেশটি তা প্রত্যাখ্যান করেছে।#  

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৯