সিরিয়ার হোমসে সন্ত্রাসীদের ঘাঁটি থেকে ইসরাইলি অস্ত্র উদ্ধার
https://parstoday.ir/bn/news/west_asia-i41164-সিরিয়ার_হোমসে_সন্ত্রাসীদের_ঘাঁটি_থেকে_ইসরাইলি_অস্ত্র_উদ্ধার
সিরিয়ার হোমস শহরের আল-ওয়েয়ার এলাকা থেকে ইসরাইলের তৈরি বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার করা হয়েছে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৯, ২০১৭ ১৫:০৫ Asia/Dhaka
  • সিরিয়ার হোমসে সন্ত্রাসীদের ঘাঁটি থেকে ইসরাইলি অস্ত্র উদ্ধার

সিরিয়ার হোমস শহরের আল-ওয়েয়ার এলাকা থেকে ইসরাইলের তৈরি বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার করা হয়েছে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে।

আল ওয়েয়ার এলাকায় অভিযান চালানোর সময় আল-বার হাসপাতালের অদূরে একটি কূপ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। 

এছাড়া ওই এলাকায় একটি টানেলের সন্ধান পেয়েছে সিরিয়ার সেনাবাহিনী। ওই টানেলটি হোমস শহরের বিভিন্ন এলাকার মধ্যে যোগাযোগ রক্ষা এবং অস্ত্র ও গোলা-বারুদ আনা-নেয়ার কাজে ব্যবহার করা হতো। টানেলের ভেতরে অস্ত্র আনা-নেয়ার জন্য রেল লাইনও স্থাপন করা হয়েছিল।

এর আগেও হোমসের বিভিন্ন এলাকা থেকে মার্কিন ও ইসরাইলি অস্ত্র উদ্ধার করেছে সিরিয়ার সেনাবাহিনী। 

ইহুদিবাদী ইসরাইলের সেনাপ্রধান সম্প্রতি সিরিয়ার সন্ত্রাসীদেরকে সহযোগিতা করার কথা স্বীকার করেছেন। ইসরাইলি হাসপাতালগুলোতে দায়েশ (আইএসআইএল) ও আন-নুসরা'র সন্ত্রাসীদেরকে চিকিৎসা দেয়ার কথাও স্বীকার করেছেন ইসরাইলি কর্মকর্তারা।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৯