আলেপ্পো প্রদেশ থেকে নিজেদের প্রত্যাহার করল দায়েশ
-
ফাইল ফটো
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো প্রদেশ থেকে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে। সিরিয়ার সরকারি সেনা, স্বেচ্ছাসেবী এবং মিত্র যোদ্ধাদের অগ্রাভিযানের মুখে টিকতে না পেরে তারা ওই প্রদেশ থেকে চলে যেতে বাধ্য হয়।
ব্রিটেনভিত্তিক কথিত মানবাবধিকার সংস্থা সিরিয়ান অবজারেভটরি ফর হিউম্যান রাইটস শুক্রবার জানিয়েছে, দায়েশ সন্ত্রাসীরা আলেপ্পো প্রদেশের ১৭টি শহর ও গ্রাম থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছে এবং এখন তারা কার্যকরভাবে আলেপ্পো প্রদেশের বাইরে রয়েছে।
এদিকে, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মিডিয়া ব্যুরো থেকে বলা হয়েছে, সিরিয়ার সরকারি সেনা ও তাদের মিত্র যোদ্ধারা ইথরিয়া-রাসাফা সড়কটির নিয়ন্ত্রণ নিয়েছে এবং খানাসের শহরের দায়েশের অবস্থান অবরুদ্ধ করে ফেলেছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০