ইয়েমেনে সৌদি বিমান হামলা নিহত হলো ৭ শিশু, ৮ নারী
https://parstoday.ir/bn/news/west_asia-i41444-ইয়েমেনে_সৌদি_বিমান_হামলা_নিহত_হলো_৭_শিশু_৮_নারী
ইয়েমেনে আজ(সোমবার) সৌদি আরবের বিমান হামলায় অন্তত ১৫ জন নারী ও শিশু নিহত হয়েছেন। সংকট জর্জরিত দেশটির বিরুদ্ধে সৌদি আরবের রক্তক্ষয়ী আগ্রাসন বন্ধের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৩, ২০১৭ ১৯:৪৬ Asia/Dhaka
  • ইয়েমেনে সৌদি বিমান হামলা নিহত হলো ৭ শিশু, ৮ নারী

ইয়েমেনে আজ(সোমবার) সৌদি আরবের বিমান হামলায় অন্তত ১৫ জন নারী ও শিশু নিহত হয়েছেন। সংকট জর্জরিত দেশটির বিরুদ্ধে সৌদি আরবের রক্তক্ষয়ী আগ্রাসন বন্ধের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র বলেছে, সৌদি আরবের জঙ্গি বিমানগুলো লোহিত সাগর তীরবর্তী বন্দর মোখার একটি বেসামরিক ভবনে হামলা চালালে নিহত হওয়ার এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আট নারী ও সাত শিশু রয়েছে।

এদিকে সৌদি আরবের অব্যাহত হামলার জবাবে আজও ইয়েমেনি সেনা এবং জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধারা জিজান সীমান্তের কাছে একটি সামরিক শিবিরে হামলা করেছে। ইয়েমেনি গোলাবৃষ্টিতে কয়েকজন সৌদি সেনা নিহত হয়েছে। #

পার্সটুডে/মূসা রেজা/৩