মসুলে চূড়ান্ত বিজয় ঘোষণা করলেন ইরাকি প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i41814-মসুলে_চূড়ান্ত_বিজয়_ঘোষণা_করলেন_ইরাকি_প্রধানমন্ত্রী
ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি দেশটির দ্বিতীয় বৃহত্তম মসুল শহরে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের ঘোষণা দিয়েছেন। চরমপন্থি এ গোষ্ঠীর বিরুদ্ধে আট মাসের প্রচণ্ড লড়াই শেষে এ বিজয় অর্জন সম্ভব হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৯, ২০১৭ ২১:০০ Asia/Dhaka
  • ইরাকি সেনাদের সঙ্গে প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি
    ইরাকি সেনাদের সঙ্গে প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি দেশটির দ্বিতীয় বৃহত্তম মসুল শহরে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের ঘোষণা দিয়েছেন। চরমপন্থি এ গোষ্ঠীর বিরুদ্ধে আট মাসের প্রচণ্ড লড়াই শেষে এ বিজয় অর্জন সম্ভব হলো।

ইরাকি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে রোববার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটির সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন-চিফ হায়দার আল-এবাদি মুক্ত মসুল শহরে যান এবং মহান বিজয়ের জন্য বীর যোদ্ধা ও ইরাকি জনগণকে অভিনন্দন জানান।

ইরাকের কয়েকটি সূত্র জানিয়েছে, মসুল শহরে বিজয় অর্জনের পর ইরাক সরকার দেশে এক সপ্তাহ ধরে বিজয় আনন্দ করার পরিকল্পনা নিয়েছে। রাজধানী বাগদাদ থেকে ৪০০ কিলোমিটার উত্তরে অবস্থিত মসুল শহরে দায়েশ সন্ত্রাসীদের পতনের পর ইরাক কার্যকরীভাবে এ গোষ্ঠীর পতনের আনন্দ উদযাপন করতে যাচ্ছে।

২০১৬ সালের অক্টোবর মাস থেকে ইরাকের সামরিক বাহিনী ও স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্‌দ আশ-শাবি মসুল শহর মুক্ত করার জন্য দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই শুরু করে। দীর্ঘ আট মাসের লড়াই শেষে এ বিজয় এল।     

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯