আল- আকসার অবমাননা: ইসরাইলের বিরুদ্ধে জর্দানি আলেম সমাজের ক্ষোভ ও নিন্দা
পবিত্র আল-আকসা মসজিদসহ ফিলিস্তিনের ইসলামি স্থাপনায় ইহুদিবাদী ইসরাইলের হামলার নিন্দা জানিয়েছে জর্দানের আলেম সমাজ।
ফিলিস্তিনের তথ্য কেন্দ্র জানিয়েছে জর্দানের আলেমরা আজ (রোববার) এক বিবৃতিতে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনি মুসলমানদেরকে তাদের ধর্মীয় কর্মকাণ্ডে বাধা দিচ্ছে এবং ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন করছে।
মুসলিম দেশগুলোসহ আরব নেতাদের প্রতি ওই বিবৃতিতে আহ্বান জানিয়ে বলা হয়েছে, তারা যেন মসজিদুল আকসার পবিত্রতা রক্ষা করা এবং ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় নিজেদের দায়িত্ব পালনে এগিয়ে আসে। সব ধলনের বিভেদ ভুলে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে ইহুদিবাদী ইসরাইলের মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানানো হয়েছে ওই বিবৃতিতে।
এদিকে, মসজিদুল আকসার অবমাননার বিরুদ্ধে ফিলিস্তিনের বিভিন্ন দল ও গোষ্ঠী আজ বিক্ষোভ করেছে। নাবলুসেও ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।#
পার্সটুডে/নাসির মাহমুদ/১৬