সীমান্তে দায়েশ বিরোধী অভিযানে নেমেছে হিজবুল্লাহ ও সিরিয় বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i42538-সীমান্তে_দায়েশ_বিরোধী_অভিযানে_নেমেছে_হিজবুল্লাহ_ও_সিরিয়_বাহিনী
সিরিয়ার সেনাবাহিনী এবং লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দুই দেশের অভিন্ন সীমান্তে যৌথভাবে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান শুরু করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২১, ২০১৭ ০৯:১৩ Asia/Dhaka
  • সীমান্তে দায়েশ বিরোধী অভিযানে নেমেছে হিজবুল্লাহ ও সিরিয় বাহিনী

সিরিয়ার সেনাবাহিনী এবং লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দুই দেশের অভিন্ন সীমান্তে যৌথভাবে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান শুরু করেছে।

লেবাননের শহর আরসালের উপকণ্ঠে অবস্থিত জুরাউন্ড আরসাল এবং সিরিয় শহর ফ্লেইতার কাছে এ অভিযান চলছে বলে জানিয়েছে লেবাননের আল-মানার টেলিভিশন চ্যানেল। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী জাবহাত ফতেহ আশ-শাম নামে পরিচিত আন নুসরা ফ্রন্টের বিরুদ্ধে এ অভিযান চালানো হচ্ছে।

এদিকে, দায়েশ সন্ত্রাসীদের লেবাননে ঢোকা ঠেকাতে আরসাল শহরের উপকণ্ঠে লেবাননি সেনা মোতায়েন করা হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২১