কাতারি আমিরের সংলাপের আহ্বান: নাকচ করল আমিরাত
https://parstoday.ir/bn/news/west_asia-i42680-কাতারি_আমিরের_সংলাপের_আহ্বান_নাকচ_করল_আমিরাত
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি চলমান সংকট নিরসনের জন্য সংলাপে বসার যে আহ্বান জানিয়েছেন সংযুক্ত আরব তা নাকচ করে দিয়েছে। আমিরাত বলেছে, যেকোনো ধরনের সংলাপের আগে দোহাকে তার নীতি বদল করতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৩, ২০১৭ ১৩:২৪ Asia/Dhaka
  • সংযুক্ত আরব আমিরাতের উপ পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গারগাশ
    সংযুক্ত আরব আমিরাতের উপ পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গারগাশ

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি চলমান সংকট নিরসনের জন্য সংলাপে বসার যে আহ্বান জানিয়েছেন সংযুক্ত আরব তা নাকচ করে দিয়েছে। আমিরাত বলেছে, যেকোনো ধরনের সংলাপের আগে দোহাকে তার নীতি বদল করতে হবে।

গতকাল শনিবার সংযুক্ত আরব আমিরাতের উপ পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গারগাশ কাতারি আমিরের সংলাপের আহ্বানকে স্বাগত জানান তবে গারগাশ বলেছেন, দোহাকে কিছু পরিবর্তন আনতে হবে। তবে কী পরিবর্তন আনতে হবে তিনি তা পরিষ্কার করেন নি। অবশ্য, কাতারের আমিরের বক্তব্যে সংযুক্ত আরব আমিরাতের এ মন্ত্রী হতাশা প্রকাশ করেন। শেখ তামিম তার বক্তব্যে বলেছেন, কাতারের ওপর আরোপিত অবরোধ পূর্বপরিকল্পিত ও দেশের সুনাম ক্ষুণ্ন করার জন্য অপপ্রচার।

এদিকে, শুক্রবার ইতালি সফরের সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছেন, অবরোধ তুলে নিতে হলে কাতারকে ১৩ দফা দাবি পূরণ করতে হবে। তিনি বলেন, আমরা কাতারকে আমাদের দাবি জানিয়েছে এবং আশা করি দোহা এ বিষয়ে ইতিবাচকভাবে সাড়া দেবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৩