রাকার হাসপাতালে নিষিদ্ধ ফসফরাস বোমা ফেলেছে মার্কিন জোট
https://parstoday.ir/bn/news/west_asia-i43538-রাকার_হাসপাতালে_নিষিদ্ধ_ফসফরাস_বোমা_ফেলেছে_মার্কিন_জোট
সিরিয়ায় রাকা শহরের একটি হাসপাতালের ওপর নিষিদ্ধ ফসফরাস বোমা নিক্ষেপ করেছে মার্কিন নেতৃত্বাধীন জোট। উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বিরোধী কথিত অভিযানের নামে এ বোমা ফেলা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৫, ২০১৭ ১৩:১৯ Asia/Dhaka
  • রাকার হাসপাতালে নিষিদ্ধ ফসফরাস বোমা ফেলেছে মার্কিন জোট

সিরিয়ায় রাকা শহরের একটি হাসপাতালের ওপর নিষিদ্ধ ফসফরাস বোমা নিক্ষেপ করেছে মার্কিন নেতৃত্বাধীন জোট। উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বিরোধী কথিত অভিযানের নামে এ বোমা ফেলা হয়েছে।

রাকা নগরীর সিরিয়ান আরব রেড ক্রিসেন্ট শাখার উপ পরিচালক দিনা আল-আসাদ বলেছেন, মার্কিন জোটের বিমানগুলো বৃহস্পতিবার  নগরীর জাতীয় হাসপাতালের ওপর হামলা করেছে।

ফসফরাস বোমা ছাড়াও হাসপাতালটির উপর প্রচলিত অন্তত ২০টি গোলাও ছোঁড়া হয়েছে। এগুলো হাসপাতালের ভেতরে, বিদ্যুৎ জেনারেটর এবং অ্যাম্বুলেন্সগুলোর ওপর আঘাত হেনেছে।

তিনি অভিযোগ করেন, রাকাকে দায়েশের কবল থেকে মুক্ত করার বদলে এ নগরীর বিরুদ্ধে পোড়া মাটি নীতি গ্রহণ করেছে মার্কিন জোট।

পার্সটুডে/মূসা রেজা/৫