কয়েক দিনের সামরিক মহড়ায় নেমেছে মিশর এবং কুয়েত
https://parstoday.ir/bn/news/west_asia-i43616-কয়েক_দিনের_সামরিক_মহড়ায়_নেমেছে_মিশর_এবং_কুয়েত
মিশর এবং কুয়েত যৌথ সামরিক মহড়া শুরু করেছে। আজ(রোববার) এ মহড়া মিশরে শুরু হয়েছে এবং তা কয়েক দিনব্যাপী চলছে বলে জানিয়েছে মিশরের সরকারি সংবাদ সংস্থা এমইএনএ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৬, ২০১৭ ১৮:৫৮ Asia/Dhaka
  • কয়েক দিনের সামরিক মহড়ায় নেমেছে মিশর এবং কুয়েত

মিশর এবং কুয়েত যৌথ সামরিক মহড়া শুরু করেছে। আজ(রোববার) এ মহড়া মিশরে শুরু হয়েছে এবং তা কয়েক দিনব্যাপী চলছে বলে জানিয়েছে মিশরের সরকারি সংবাদ সংস্থা এমইএনএ।

আল-ইয়ারমুক ৩ নামের মহড়ায় আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক বিমান অভিযান চালানো হবে। এ ছাড়া, কল্পিত শত্রুর বিরুদ্ধে বিমান নজরদারিসহ বিমানের নানা কসরৎ দেখানো হবে।

এর আগে ২০১০ এবং ২০১৬ সালে উভয় দেশ আল- ইয়ারমুক ১ এবং আল ইয়ারমুক ২ মহড়া চালিয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/৬