নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান- 'ধসে পড়ছে ইসরাইল'
https://parstoday.ir/bn/news/west_asia-i44080-নেতানিয়াহুর_বিরুদ্ধে_স্লোগান_'ধসে_পড়ছে_ইসরাইল'
দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কারণে ইহুদিবাদী ‘ইসরাইল ধসে পড়ছে’ বলে অভিযোগ করেছেন হাজার হাজার বিক্ষোভকারী। ইসরাইলের উত্তরাঞ্চলীয় পেতাহ তিকভাহ শহরে টানা ৩৮তম সপ্তাহে অনুষ্ঠিত বিক্ষোভে তারা নেতানিয়াহুর বিরুদ্ধে এমনই স্লোগান দিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৩, ২০১৭ ১৪:৪৯ Asia/Dhaka
  • বেনিয়ামিন নেতানিয়াহু
    বেনিয়ামিন নেতানিয়াহু

দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কারণে ইহুদিবাদী ‘ইসরাইল ধসে পড়ছে’ বলে অভিযোগ করেছেন হাজার হাজার বিক্ষোভকারী। ইসরাইলের উত্তরাঞ্চলীয় পেতাহ তিকভাহ শহরে টানা ৩৮তম সপ্তাহে অনুষ্ঠিত বিক্ষোভে তারা নেতানিয়াহুর বিরুদ্ধে এমনই স্লোগান দিয়েছেন।

বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে ক্ষমার অযোগ্য দুর্নীতির জন্য অভিযুক্ত করেন। ইসরাইলের অ্যাটর্নি জেনারেলের বাড়ির কাছে অনুষ্ঠিত ওই বিক্ষোভে লোকজন নেতানিয়াহুর পদত্যাগও দাবি করেছেন।

এ বিক্ষোভের বিরুদ্ধে নেতানিয়াহুর অনুসারি ৩৫০ জনের মতো মানুষ মিছিল করে। এতে নেতৃত্ব দেন ইসরাইলের সংসদ নেসেটের সদস্য ডেভিড বিতান ও নাভা বোকার। দুই গ্রুপই আগামী সপ্তাহে ওই স্থানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে।

নেতানিয়াহুর বিরুদ্ধে বহু দুর্নীতির মামলা রয়েছে এবং তা নিয়ে তদন্ত চলছে। এর মধ্যে তিনি আন্তর্জাতিক অঙ্গনের কয়েকজন ব্যবসায়ী কাছ থেকে উপহার নেয়ার অভিযোগ রয়েছে। বিক্ষোভকারীরা বলছেন, নেতানিয়াহু ঘুষ নিয়েছেন এবং তার কারণে ইসরাইল ধ্বংস হয়ে যাবে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩