‘সিরিয়ার সন্ত্রাসীদের বিষাক্ত গ্যাসের যোগান দিচ্ছে আমেরিকা, ব্রিটেন’
https://parstoday.ir/bn/news/west_asia-i44302-সিরিয়ার_সন্ত্রাসীদের_বিষাক্ত_গ্যাসের_যোগান_দিচ্ছে_আমেরিকা_ব্রিটেন’
দামেস্ক বলেছে, সিরিয়ার সন্ত্রাসীদের বিষাক্ত গ্যাস এবং অন্যান্য অস্ত্রের যোগান দিচ্ছে আমেরিকা, ব্রিটেন এবং তাদের মিত্ররা। যুদ্ধবিধ্বস্ত আরব দেশটির সন্ত্রাসীদের তারা সহায়তা যুগিয়ে চলেও বলে উল্লেখ করা হয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
আগস্ট ১৭, ২০১৭ ০৭:৪১ Asia/Dhaka
  • ‘সিরিয়ার সন্ত্রাসীদের বিষাক্ত গ্যাসের যোগান দিচ্ছে আমেরিকা, ব্রিটেন’

দামেস্ক বলেছে, সিরিয়ার সন্ত্রাসীদের বিষাক্ত গ্যাস এবং অন্যান্য অস্ত্রের যোগান দিচ্ছে আমেরিকা, ব্রিটেন এবং তাদের মিত্ররা। যুদ্ধবিধ্বস্ত আরব দেশটির সন্ত্রাসীদের তারা সহায়তা যুগিয়ে চলেও বলে উল্লেখ করা হয়েছে।

রাজধানী দামেস্কের এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন, সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ। তার বক্তব্যের প্রমাণ হিসেবে তিনি বলেন, আলেপ্পো ও দামেস্কে যে সব বিষাক্ত গ্যাসের উপাদান পাওয়া গেছে সেগুলো আমেরিকা এবং ব্রিটিশ কোম্পানিগুলোর তৈরি।

রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা বা ওপিসিডব্লিউকে সিরিয়ায় ওই সব  দেশের ভূমিকা তদন্ত করে দেখার আহ্বানও জানান তিনি। তিনি আরো বলেন, সিরিয় সংকটের শুরু থেকেই রাসায়নিক অস্ত্র ব্যবহার নিয়ে সন্ত্রাসীরা যে সব মিথ্যা অভিযোগ করেছে তার প্রতি সমর্থন দিয়েছে ওই সব দেশ।

এ সব অভিযোগের বিরুদ্ধে কোনো তদন্ত করা তো হয়নি বরং অজুহাত হিসেবে ব্যবহার করে ইদলিবের খান শাইখুন শহরে আমেরিকা হামলা করেছে বলে জানান তিনি।  

পার্সটুডে/মূসা রেজা/১৭