‘সিরিয়া ইস্যুতে আমেরিকা-সৌদি আরবের ইউটার্ন’
-
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ
সিরিয়া ইস্যুতে আমেরিকা ও সৌদি আরবের অবস্থানে নাটকীয় পরিবর্তন এসেছে বলে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি। এসব দেশ এখন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মেনে নিতে কথিত বিরোধী গোষ্ঠীর প্রতি আহ্বান জানাচ্ছে।
সিরিয়ার সেনা ও মিত্র বাহিনীর অভিযানের মুখে যখন যুদ্ধক্ষেত্রে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো কোণঠাসা হয়ে পড়েছে তখন সৌদি আরব ও আমেরিকা এবং তাদের বন্ধু দেশগুলো নিজেদের অবস্থানে এ পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। বার্তা সংস্থা এপি গতকাল (বৃহস্পতিবার) এক নিবন্ধে সৌদি আরব, আমেরিকা ও তাদের মিত্রদের অবস্থানে গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা জানিয়েছে।
সিরিয়ায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত রবার্ট ফোর্ড প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতাচ্যুত করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, বর্তমানে এমন কোনো ঐক্যবদ্ধ সামরিক শক্তি দেখা যাচ্ছে না যারা বাশার আসাদকে ক্ষমতমাচ্যুত করতে পারে। রবার্ট ফোর্ডকে মনে করা হয় বিশ্বের বিভিন্ন স্থানে গৃহযুদ্ধ বাধানোর প্রধান কারিগর। ২০১১ সালে সিরিয়ায় যে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের সহিংসতা শুরু হয় তাও তারই মদদে হয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৫