যুদ্ধে ইরান সুবিধাজনক অবস্থানে রয়েছে: সাবেক মার্কিন যুদ্ধমন্ত্রী
-
সাবেক মার্কিন যুদ্ধমন্ত্রী মার্ক এসপার
পার্সটুডে- প্রথম ট্রাম্প প্রশাসনের যুদ্ধমন্ত্রী বলেছেন, যুদ্ধে ইরান এখন সুবিধাজনক অবস্থানে রয়েছে। তিনি বলেন, ইরানি নেতারা আলোচনায় তাদের অবস্থান এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণের মাধ্যমে অর্জিত সুবিধা নিয়ে আত্মবিশ্বাসী।
ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, সাবেক মার্কিন যুদ্ধমন্ত্রী মার্ক এসপার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন: হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় জাহাজ চলাচল ফিরিয়ে আনার জন্য ইরানের নতুন শর্তগুলো এটাই প্রমাণ করে, ইরানি নেতারা আলোচনায় তাদের অবস্থান এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণের মাধ্যমে অর্জিত সুবিধা নিয়ে আত্মবিশ্বাসী।
তিনি আরও বলেন: "এ থেকে বোঝা যায়, তারা বিশ্বাস করে সুবিধাজনক অবস্থানে আছে এবং তারা জিতছে; এবং প্রকৃতপক্ষে তারা জিতছেও। আমরা এখন এই পরিস্থিতিরই সম্মুখীন হচ্ছি।"
এসপার আরও বলেন, নতুন শর্তগুলো প্রমাণ করে, ইরান "আরও সাহসী" এবং বিশ্বে তার অবস্থান সম্পর্কে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। তিনি বলেন, তেহরান এই অঞ্চলে তার প্রক্সি বাহিনী ব্যবহার করে শক্তি প্রদর্শন করছে। তার বক্তব্যের অন্য অংশে, তিনি ইরান যুদ্ধের সময় কিছু গোলাবারুদের মার্কিন মজুত হ্রাসের বিষয়ে কথা বলেন এবং বলেন যে ট্রাম্প প্রশাসন উৎপাদন বাড়িয়ে এই ঘাটতির প্রভাব কমানোর চেষ্টা করছে; কিন্তু কিছু অস্ত্র তৈরি করতে দীর্ঘ সময় লাগে।#
পার্সটুডে/এমআরএইচ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।