আত্মসমর্পণ ছাড়া দায়েশের সামনে কোনো পথ নেই: হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i45000-আত্মসমর্পণ_ছাড়া_দায়েশের_সামনে_কোনো_পথ_নেই_হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, হিজবুল্লাহ যোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করা ছাড়া উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সামনে অন্য কোনো পথ খোলা নেই।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৮, ২০১৭ ২০:৫৬ Asia/Dhaka
  • ভাষণ দিচ্ছেন হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ
    ভাষণ দিচ্ছেন হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, হিজবুল্লাহ যোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করা ছাড়া উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সামনে অন্য কোনো পথ খোলা নেই।

তিনি বলেন, “দায়েশ ভেতর থেকে ক্ষয়ে গেছে এবং তাদেরকে আমাদের শর্ত মানতে হবে।” সোমবার সিরিয়া-লেবানন সীমান্তের কালামুন এলাকা থেকে দায়েশ সন্ত্রাসীদের প্রত্যাহার করে নেয়ার পর এক টেলিভিশন ভাষণে হাসান নাসরুল্লাহ এসব কথা বলেছেন। কালামুন থেকে দায়েশ সন্ত্রাসীদের চলে যাওয়ার ঘটনাকে তিনি ‘দ্বিতীয় বিজয়’ বলে মন্তব্য করেন।

দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইকে সাইয়্যেদ নাসরুল্লাহ ‘যুদ্ধ’ বলে উল্লেখ করেন। তিনি আরো বলেন, এটা কোনো ব্যক্তিগত সংঘাত নয়। এ সময় তিনি লেবাননের সেনাদের দায়েশ-বিরোধী সফল অভিযানেরও প্রশংসা করেন। তাকফিরি সন্ত্রাসবাদকে তিনি ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকার ষড়যন্ত্রের অংশ মন্তব্য করে বলেন, মধ্যপ্রাচ্যে কর্তৃত্ব ধরে রাখার জন্য ওয়াশিংটন ও তেল আবিব সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে।

এক চুক্তির আওতায় সোমবার সকালের দিকে দায়েশ সন্ত্রাসী ও তাদের পরিবারের সদস্যরা কালামুন অঞ্চল থেকে সিরিয়ার পূর্বাঞ্চলে চলে যায়। লেবানন ও সিরিয়ার গণমাধ্যম জানিয়েছে, অজ্ঞাতসংখ্যক সন্ত্রাসী এবং তাদের পরিবারের সদস্যরা সিরিয়ার দেইর আয-জোর প্রদেশের আল-বুকমাল শহরের দিকে চলে যায়। শহরটি দায়েশ সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রয়েছে। এর আগে হিজবুল্লাহর অভিযানের মুখে সন্ত্রাসীরা লেবানন সীমান্তের আরসাল এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৮