সৌদি বাহিনীর হামলায় ইয়েমেনে আরো ৭ বেসামরিক ব্যক্তি নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i45094-সৌদি_বাহিনীর_হামলায়_ইয়েমেনে_আরো_৭_বেসামরিক_ব্যক্তি_নিহত
ইয়েমেনের রাজধানী সানার একটি নিরাপত্তা চৌকিতে সৌদি বাহিনীর বিমান হামলায় আরো সাত বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। সানা প্রদেশের বানি মাতার এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি তল্লাসী চৌকিতে চালানো বোমা হামলায় এসব ব্যক্তি নিহত হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ৩০, ২০১৭ ১৫:২১ Asia/Dhaka
  • সৌদি বাহিনীর হামলায় ইয়েমেনে আরো ৭ বেসামরিক ব্যক্তি নিহত

ইয়েমেনের রাজধানী সানার একটি নিরাপত্তা চৌকিতে সৌদি বাহিনীর বিমান হামলায় আরো সাত বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। সানা প্রদেশের বানি মাতার এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি তল্লাসী চৌকিতে চালানো বোমা হামলায় এসব ব্যক্তি নিহত হয়।

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ বাহিনী নিরাপত্তা চৌকিটি নিয়ন্ত্রণ করছিল। দেশটির সরকারি কার্যক্রম পরিচালনার পাশাপাশি সৌদি আগ্রাসনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ চালিয়ে আসছে আনসারুল্লাহ বাহিনী। বোমা হামলায় একটি ট্যাক্সির ভেতরে থাকা পাঁচ বেসামরিক ব্যক্তির পাশাপাশি ওই চৌকির দায়িত্বে নিয়োজিত দুই নিরাপত্তা কর্মী নিহত হয়েছে।  

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে হামলা শুরু করেছে সৌদি আরব। সৌদি বাহিনীর বর্বরোচিত হামলায় ১২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২,৫৬৮ শিশুও রয়েছে। এছাড়া, শরণার্থীতে পরিণত হয়েছেন আরও লাখ লাখ মানুষ। এর বাইরেও মৌলিক অবকাঠামো ধ্বংস করে দেয়া হচ্ছে।#

পার্সটুডে/বাবুল আখতার/৩০