এবার আবুধাবিতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i45105-এবার_আবুধাবিতে_ইয়েমেনের_ক্ষেপণাস্ত্র_হামলা
দারিদ্র্যপীড়িত ইয়েমেনের বিরুদ্ধে সৌদি বাহিনীর বর্বরোচিত আগ্রাসনের পাল্টা প্রতিশোধ নিতে দেশটির সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিট সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ৩০, ২০১৭ ১৭:০০ Asia/Dhaka
  • ইয়েমেনের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র।
    ইয়েমেনের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র।

দারিদ্র্যপীড়িত ইয়েমেনের বিরুদ্ধে সৌদি বাহিনীর বর্বরোচিত আগ্রাসনের পাল্টা প্রতিশোধ নিতে দেশটির সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিট সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে।

ইয়েমেনের সামরিক বাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, "ক্ষেপণাস্ত্রটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। অবশ্য এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এর বিস্তারিত কিছু জানা সম্ভব হয় নি।"

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে হামলা শুরু করেছে সৌদি আরব।ইয়েমেনের বিরুদ্ধে চলমান আগ্রাসনে সৌদি আরবকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে আসছে আরব আমিরাত। এদের হামলায়ও শত শত ইয়েমেনি নিহত হয়েছে। এদিকে, ইয়েমেনের রাজধানী সানার বিভিন্ন এলাকায় সৌদি জঙ্গিবিমান হামলায় পাঁচ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।#

পার্সটুডে/বাবুল আখতার/৩০