চিকিৎসা ব্যবস্থার অভাবে মারা গেলেন ইয়েমেনের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা
https://parstoday.ir/bn/news/west_asia-i45170-চিকিৎসা_ব্যবস্থার_অভাবে_মারা_গেলেন_ইয়েমেনের_রেড_ক্রিসেন্ট_সোসাইটির_প্রতিষ্ঠাতা
ইয়েমেনের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা জীবনরক্ষাকারী চিকিৎসা ব্যবস্থার অভাবে মর্মান্তিক ভাবে মারা গেছেন। সৌদি চলমান আগ্রাসন এবং অবরোধের ফলে দেশটির চিকিৎসা ব্যবস্থা পুরোপুরি ভেঙ্গে পড়ায় ৭৬ বছর বয়সী আবদুল্লাহ আলখামেসির সঠিক চিকিৎসা সম্ভব হয়নি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০২, ২০১৭ ০৭:২১ Asia/Dhaka
  • আবদুল্লাহ আলখামেসির ফাইল ছবি
    আবদুল্লাহ আলখামেসির ফাইল ছবি

ইয়েমেনের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা জীবনরক্ষাকারী চিকিৎসা ব্যবস্থার অভাবে মর্মান্তিক ভাবে মারা গেছেন। সৌদি চলমান আগ্রাসন এবং অবরোধের ফলে দেশটির চিকিৎসা ব্যবস্থা পুরোপুরি ভেঙ্গে পড়ায় ৭৬ বছর বয়সী আবদুল্লাহ আলখামেসির সঠিক চিকিৎসা সম্ভব হয়নি।

হৃদরোগের অপারেশন ব্যর্থ হওয়ায় গত বৃহস্পতিবার মারা যান তিনি। তার ছেলে যুবায়ের এ কথা জানিয়েছেন। ১৯৭৩ সালে ইয়েমেনে রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা করেছিলেন আলখামেসি। ২৭ বছরের বেশি সময় ধরে এ প্রতিষ্ঠানের মহাসচিবের দায়িত্ব পালন করেন। প্রতিষ্ঠার পর থেকেই এটি উল্লেখযোগ্য সংখ্যক ইয়েমেনির জীবন রক্ষা করেছে।

এ ছাড়া, ইয়েমেনি চিকিৎসক ইউনিয়নের চেয়ারম্যান হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন তিনি।

হৃদপিণ্ডের ধমনী সংকীর্ণ হয়ে গেলে অপারেশন করে রিং বসানো হয়। আলখামেসির জন্য এ রিং প্রয়োজনীয় সংখ্যক রিং যোগাড় করতে পারেনি তার পরিবার। এ ছাড়া, সৌদি অবরোধের কারণে চিকিৎসার জন্য তাকে ইয়েমেনের বাইরে পাঠানোও সম্ভব হয়নি।এ পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে অপারেশন করা হলেও প্রাণে রক্ষা পাননি আলখামেসি।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, সৌদি অবরোধের কারণে ইয়েমেনের অন্তত ২০ হাজার রোগী চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারছেন না।#   

পার্সটুডে/মূসা রেজা/২