রাকায় মার্কিন জোটের বিমান হামলায় ১৪ বেসামরিক ব্যক্তি নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i45251-রাকায়_মার্কিন_জোটের_বিমান_হামলায়_১৪_বেসামরিক_ব্যক্তি_নিহত
সিরিয়ার রাকাতে মার্কিন জোটের বিমান হামলায় অন্তত ১৪ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের বিরুদ্ধে অভিযানের অজুহাতে এ হামলা চালানো হয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ০৫, ২০১৭ ০৪:৪৬ Asia/Dhaka
  • রাকায় মার্কিন জোটের বিমান হামলায় ১৪ বেসামরিক ব্যক্তি নিহত

সিরিয়ার রাকাতে মার্কিন জোটের বিমান হামলায় অন্তত ১৪ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের বিরুদ্ধে অভিযানের অজুহাতে এ হামলা চালানো হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ‘এসএএনএ জানিয়েছে, রাকার আন-নাইম অঞ্চলে গতকাল এ হামলা চালানো হয়। হামলায় বেসামরিক অবকাঠামোরও মারাত্মক ক্ষতি হয়েছে।

গত মাসে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রাকায় মার্কিন অভিযান সেখানকার বেসামরিক মানুষদের জন্য মারাত্মক বিপদ হয়ে উঠেছে।#

পার্সটুডে/মূসা রেজা/৫