ইয়েমেনে মানবিক সংকট: সরাসরি সৌদিকে দায়ী করল বিশ্ব খাদ্য কর্মসূচি
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বা ডব্লিউএফপি ইয়েমেনে চলমান মানবিক সংকটের জন্য পরিষ্কার ভাষায় সৌদি আরবকে দায়ী করেছে।
২০১৫ সালের ২৬ মার্চ থেকে দেশটির বিরুদ্ধে এততরফা আগ্রাসন চালিয়ে যাচ্ছে সৌদি আরব। ডব্লিউএফপির নির্বাহী পরিচালক ডেভিড বিসলে বলেন, ইয়েমেনে মানবিক সংকট নিরসনের শতভাগ তহবিল সৌদি আরবের দেয়া উচিত।
ইয়েমেনের মানবিক সংকট সমাধানের সৌদি আরবের করণীয় বাতলে দেন তিনি। তিনি বলেন, হয় যুদ্ধ বন্ধ করো, না হয় মানবিক সংকট নিরসনের তহবিলের যোগান তাও। এ ছাড়া তৃতীয় আরেকটি পথও সৌদি আরবের জন্য খোলা আছে। তিনি বলেন, তৃতীয় পথটি হলো, যুদ্ধ বন্ধ এবং তহবিল যোগান উভয়ই দিতে পারে সৌদি আরব।
সৌদি জোটের আগ্রাসন শুরুর পর দেশটিতে ১২ হাজারের বেশি নিরীহ মানুষ নিহত হয়েছে। এ ছাড়া, সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের বিরুদ্ধে সর্বাত্মক অবরোধও আরোপ করেছে।#
পার্সটুডে/মূসা রেজা/৫