‘দেইর আয-যোরের কাছে রুশ বিমান অভিযানে দায়েশের ‘যুদ্ধমন্ত্রী’ নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i45427-দেইর_আয_যোরের_কাছে_রুশ_বিমান_অভিযানে_দায়েশের_যুদ্ধমন্ত্রী’_নিহত
সিরিয়ার দেইর আয-যোরের কাছে রাশিয়ায় বিমান হামলায় তাকিফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের কথিত ‘যুদ্ধমন্ত্রী’সহ চার শীর্ষস্থানীয় নেতা নিহত হয়েছেন। বিমান হামলায় নিহত হয়েছে দায়েশের মোট ৪০ সদস্য।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৮, ২০১৭ ০৯:০৪ Asia/Dhaka
  • ‘দেইর আয-যোরের কাছে রুশ বিমান অভিযানে দায়েশের ‘যুদ্ধমন্ত্রী’ নিহত

সিরিয়ার দেইর আয-যোরের কাছে রাশিয়ায় বিমান হামলায় তাকিফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের কথিত ‘যুদ্ধমন্ত্রী’সহ চার শীর্ষস্থানীয় নেতা নিহত হয়েছেন। বিমান হামলায় নিহত হয়েছে দায়েশের মোট ৪০ সদস্য।

দেইর আয-যোরের কাছে একটি গোপন আস্তানায় দায়েশ বৈঠকে বসছে বলে গোয়েন্দা সূত্র খবর পাওয়ার পর এ হামলা চালানো হয়। নিহতদের মধ্যে দায়েশের কথিত ‘যুদ্ধমন্ত্রী’ গুলমুরাদ কালিমোভ এবং অর্থ ও দায়েশের নতুন সদস্যদের মোতায়েনের দায়িত্বে নিয়োজিত আবু মোহাম্মদ আশ-শিমিলিও রয়েছেন।

গুলমুরাদ তাজিকিস্তানের কমান্ডোর সাবেক কর্নেল এবং পুলিশ কমান্ডার ছিলেন। এ ছাড়া, সামরিক স্নাইপার ছিলেন তিনি। তাজিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পুলিশ কমান্ডো বাহিনীর কমান্ডার হিসেবে কাজ করেছেন গুলমুরাদ।

হামলায় দায়েশের ভূগর্ভস্থ কমান্ড পোস্ট এবং যোগাযোগ কেন্দ্র ধ্বংস হয়েছে। সিরিয়ার খামেইমিম বিমান ঘাঁটির রুশ এসইউ-৩৪ এবং এসইউ-৩৫ যুদ্ধবিমান এ অভিযানে অংশ নিয়ে লক্ষ্যবস্তুর ওপর সুনির্দিষ্ট বোমা বর্ষণ করেছে।# 

পার্সটুডে/মূসা রেজা/৮