কুয়েতের মধ্যস্থতা প্রচেষ্টায় কোনো অগ্রগতি হয়নি: সৌদি জোট
https://parstoday.ir/bn/news/west_asia-i45439-কুয়েতের_মধ্যস্থতা_প্রচেষ্টায়_কোনো_অগ্রগতি_হয়নি_সৌদি_জোট
কাতার সংকট নিরসনের কুয়েতের মধ্যস্থতা প্রচেষ্টায় কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছে সৌদি জোট। মধ্যস্থতা প্রচেষ্টায় অগ্রগতির আভাস পাওয়া গেছে বলে কুয়েতের আমিরের বক্তব্যের বিপরীতে এ বক্তব্য দেয় সৌদি জোট।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৮, ২০১৭ ১৩:০৫ Asia/Dhaka
  • কুয়েতের মধ্যস্থতা প্রচেষ্টায় কোনো অগ্রগতি হয়নি: সৌদি জোট

কাতার সংকট নিরসনের কুয়েতের মধ্যস্থতা প্রচেষ্টায় কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছে সৌদি জোট। মধ্যস্থতা প্রচেষ্টায় অগ্রগতির আভাস পাওয়া গেছে বলে কুয়েতের আমিরের বক্তব্যের বিপরীতে এ বক্তব্য দেয় সৌদি জোট।

জুনের ৫ তারিখ থেকে সৌদি আরব, বাহরাইন, মিশর এবং আরব আমিরাত একযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে। ইরানের সঙ্গে দেশটির সম্পর্ক রাখার অভিযোগসহ আরো কিছু ভিত্তিহীন অভিযোগে দোহার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হয়। এরপর থেকে কাতারের সঙ্গে সৌদি জোটের চার দেশের বিরোধ নিরসনে মধ্যস্থতা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কুয়েতি আমির।

গতকাল ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কুয়েতের আমির শেখ সাবাহ্ আল-আহমদ আজ-জাবের আস-সাবাহ্‌ মধ্যস্থতা প্রচেষ্টায় অগ্রগতির কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, মধ্যস্থতা প্রচেষ্টা সফল হওয়ায় সামরিক আগ্রাসন বন্ধ করা সম্ভব হয়েছে। তার এ বক্তব্যে আজ(শুক্রবার) দেয়া এক বিবৃতিতে হতাশা ব্যক্ত করে সৌদি জোট।

সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রকাশিত বিবৃতিতে কাতারের সঙ্গে যুদ্ধের কোনো আশংকা নেই বলে দাবি করেছে সৌদি জোট। বিবৃতিতে বলা হয়েছে, সামরিক অভিযান চালানোর কথা আগেও ভাবা হয়নি ভবিষ্যতেও কখনো ভাবা হবে না।#

পার্সটুডে/মূসা রেজা/৮